বিজ্ঞান
অধ্যায়-৫ স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘স্বাস্থ্যবিধি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: চোখ ভালো রাখার উপায় কী কী?উত্তর: চোখ দিয়ে আমরা দেখি। অন্ধ ব্যক্তি এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পায় না। তাই চোখের যত্ন অবশ্যই নিতে হবে। চোখ ভালো রাখার উপায়গুলো নিচে দেওয়া হলো।১। দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চোখ ধুতে হবে।২। চোখে কাজল বা সুরমা ব্যবহার করলে তা মানসম্মত হতে হবে।৩। ভিটামিন ‘এ’ যুক্ত খাবার খেতে হবে।৪। অন্যের সানগ্লাস, রুমাল, গামছা বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়।৫। ডাক্তারের পরামর্শ ছাড়া চোখে কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়।প্রশ্ন: জন্ডিস রোগীর যত্ন কীভাবে নিতে হয় লেখো।উত্তর: জন্ডিস পানিবাহিত একটি যকৃতের রোগ। এ রোগকে অবহেলা করা মোটেই উচিত নয়। জন্ডিস রোগীর যত্নের জন্য নিচে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।১। সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ জন্ডিস রোগের উত্তম চিকিৎসা।২। কম মশলা দিয়ে তরিতরকারি রান্না করতে হবে।৩। আগে ধারণা করা হতো, আখ ও আখের গুড়ের শরবত, ডাবের পানি, পাকা পেঁপে রোগীকে বেশি করে খাওয়ানো উচিত। কিন্তু বর্তমানে চিকিৎসকেরা এগুলো বেশি পরিমাণে খেতে নিষেধ করেন।৪। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রোগীকে বিশ্রাম নিতে হবে।৫। ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি।৬। জন্ডিসের টিকা নিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।প্রশ্ন: যক্ষ্মা রোগের লক্ষণ বর্ণনা করো।উত্তর: যক্ষ্মা একটা বায়ুবাহিত মারাত্মক সংক্রামক রোগ। একে টিবি বা ক্ষয়রোগ বলা হয়। একধরনের ব্যাকটেরিয়া এ রোগ সৃষ্টি করে। যক্ষ্মা রোগের লক্ষণ নিচে দেওয়া হলো।বিকেলের দিকে অল্প অল্প জ্বর ও রাতে ঘাম হয়।তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে।ক্রমাগত ওজন কমে যায় ও শরীর দুর্বল হতে থাকে।বুকে ও পিঠের ওপরের দিকে ব্যথা হয়।রোগ বেড়ে গেলে কাশির সঙ্গে রক্ত বের হয়।প্রশ্ন: এইডস রোগের লক্ষণগুলো কী?উত্তর: এইডস রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো।১. রোগীর দেহের ওজন কমে যায়।২. এক মাসের বেশি সময় টানা জ্বর থাকে।৩. অনেক দিন পর্যন্ত শুকনো কাশি থাকে।৪. অনেক দিন পর্যন্ত পাতলা পায়খানা হয়।৫. সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়।৬. ঘাড় বা বগলে অসহ্য ব্যথা হয়।৭. রোগীর বুদ্ধি কমে যায় এবং কোনো কিছু মনে রাখতে পারে না।এইচআইভি মানুষের দেহের রক্তে প্রবেশ করে রোগ প্রতিরোধের ক্ষমতা ধ্বংস করে দেয়। আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এ রোগের ওষুধ আবিষ্কার হয়নি।প্রশ্ন: আমাশয় রোগ প্রতিরোধ করার উপায়গুলো লেখো।উত্তর: আমাশয় রোগ প্রতিরোধ করার উপায়গুলো নিচে দেওয়া হলো।১. নিরাপদ পানি পান করতে হবে।২. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে।৩. নোংরা, পচা, বাসি, খোলা খাবার পরিহার করতে হবে।৪. কাঁচা ফলমূল, শাকসবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে।৫. খাবার সর্বদা ঢেকে রাখতে হবে।৬. মল ত্যাগের পর ও খাবার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।এ রোগের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা করানো উচিত। সময়মতো চিকিৎসা না হলে যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল