বিজ্ঞান
অধ্যায়-৫ স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘স্বাস্থ্যবিধি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: বাতজ্বর হওয়ার কারণ কী? বাতজ্বরের লক্ষণগুলো কী?উত্তর: বাতজ্বর আমাদের দেশের একটা পরিচিত রোগ। শিশুরা এই রোগে আক্রান্ত হয় বেশি।বাতজ্বরের কারণ নিচে দেওয়া হলো।১. অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে এ রোগ হয়।২. স্যাঁসসেঁতে অন্ধকার ঘরে বহুদিন বাস করলে এ রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে।৩. স্ট্রেপটোকক্কাস নামক একধরনের জীবাণুর আক্রমণে এ রোগ হয়।বাতজ্বরের লক্ষণগুলো হলো—১. ঘন ঘন জ্বর ও গলা ব্যথা হয়।২. শিশু কিছু খেতে চায় না, তার দেহের ওজন কমতে থাকে।৩. হাত বা পায়ের গিটে ব্যথা হয়।৪. মাঝে মাঝে বুকে ব্যথা অনুভূত হয়।৫. শিশুর ওজন কমতে থাকে।প্রশ্ন: কান ভালো রাখার জন্য কী কী করা উচিত?উত্তর: কান দিয়ে আমরা শুনি। কান একটা শ্রবণেন্দ্রিয়। কান ভালো রাখার নিয়মগুলো নিচে দেওয়া হলো।কান নিয়মিত পরিষ্কার করতে হবে।কানে কোনো রকম আঘাত যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।শিশুদের কানে পানি বা দুধ ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।ছুঁচালো কোনো কাঠি দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়।কানের খৈল বা ময়লা বের করার জন্য বড়দের সাহায্য নিতে হবে।কানে কোনো পোকামাকড় ঢুকলে ডাক্তারের সাহায্যে বের করা উচিত।ডাক্তারের পরামর্শ ছাড়া কানে কোনো রকম ওষুধ ব্যবহার করা উচিত নয়।