বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পদার্থ’ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। # শূন্যস্থান পূরণ কর। ১। পদার্থ — বা — দখল করে। উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।২। পদার্থের — আছে। উত্তর: পদার্থের ওজন আছে।৩। পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।৪। লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি —।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।৫। জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।৬। আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।৭। কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর —।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর ওজন।৮। কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোটাপদার্থের পরিমাণকে বস্তুটির — বলে। উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোটাপদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে।৯। বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।১০। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে। উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।১১। চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায় কিন্তু বস্তুর — একই থাকে।উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায় কিন্তু বস্তুর ভর একই থাকে।১২। সকল পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সকল পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।১৩। পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও —।উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।১৪। গঠন অনুসারে পদার্থ দুই প্রকার যেমন: — ও — পদার্থ।উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার যেমন: মৌলিক ও যৌগিক পদার্থ।১৫। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের — পরিবর্তন হয়।উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয়।# সঠিক উত্তরটি খাতায় লিখ।১। পদার্থের সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী? ক. এদের আকার ও ওজন আছে খ. এদের আকার ও আয়তন আছে গ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে।উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে। ২। কোনটি পদার্থ নয়? ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি। উত্তর: খ. শব্দ।৩। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে কোনো বস্তুর কী পরিবর্তন হবে? ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে খ. বস্তুর ভর ও ওজন দুটিই বদলাবে গ. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে ঘ. বস্তুর ভর, ওজন, আয়তন তিনটিই বদলাবে।উত্তর: ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। ৪। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই।উত্তর: গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। ৫। তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। গ. তরল পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই। উত্তর: খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই।