বিজ্ঞান
৭ম অধ্যায় পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পদার্থ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। # শূন্যস্থান পূরণ কর। ১। পদার্থ — বা — দখল করে। উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।২। পদার্থের — আছে। উত্তর: পদার্থের ওজন আছে।৩। পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।৪। লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি — ।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।৫। জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।৬। আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।৭। কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর — ।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর ওজন।৮। কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির— বলে। উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে।৯। বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।১০। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে। উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।১১। চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায় কিন্তু বস্তুর — একই থাকে। উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায় কিন্তু বস্তুর ভর একই থাকে।১২। সকল পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সকল পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।১৩। পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও — । উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল