বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৯
১। বিভব পার্থক্যের একক কী?
ক. ও’ম খ. কুলম্ব
গ. ভোল্ট ঘ. অ্যাম্পিয়ার
২। বৈদ্যুতিক ঘণ্টায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়?
ক. অশ্বক্ষুরাকৃতি চুম্বক
খ. প্রাকৃতিক চুম্বক
গ. শলাকা চুম্বক ঘ. দণ্ড চুম্বক
৩। রোধের এসআই একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. ভোল্ট
গ. কুলম্ব ঘ. ও’ম
৪। পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুত্ প্রবাহে বাধা সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. চার্জ খ. রোধ
গ. বিদ্যুত্ প্রবাহ ঘ. বৈদ্যুতিক বিভব
৫। বিদ্যুত্ শক্তির বাণিজ্যিক একক কী?
ক. কিলোওয়াট-ঘণ্টা খ. ওয়াট ঘণ্টা
গ. ওয়াট ঘ. জুল
৬। বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক কী?
ক. কিলোওয়াট খ. ওয়াট
গ. ভোল্ট ঘ. জুল
৭। বিদ্যুত্ শক্তির এসআই একক কী?
ক. কিলোওয়াট খ. অ্যাম্পিয়ার
গ. ওয়াট ঘণ্টা ঘ. ওয়াট
৮। এক কিলোওয়াট কত ওয়াটের সমান?
ক. ১০ খ. ১০০ গ. ১০০০ ঘ. ১০,০০০
৯। এক অ্যাম্পিয়ার সমান কত মাইক্রো অ্যাম্পিয়ার?
ক. ১০-৬ খ. ১৩-৩ গ. ১০৩ ঘ. ১০৬
১০। কোনো তারের প্রস্থচ্ছেদ বৃদ্ধি করলে—
i. রোধ বৃদ্ধি পায়
ii. রোধ হ্রাস পায়
iii. বিদ্যুত্প্রবাহ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। কোনো বৈদ্যুতিক যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য ১০ ভোল্ট। এর মধ্যে দিয়ে ৩ অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হলে যন্ত্রটির ক্ষমতা কত?
ক. ৭ ওয়াট খ. ১০ ওয়াট
গ. ১৩ ওয়াট ঘ. ৩০ ওয়াট
১২। একটি পরিবাহকের মধ্য দিয়ে ৫ সেকেন্ডে ৮ অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হলে এতে প্রবাহিত চার্জের পরিমাণ কত?
ক. ৩ কুলম্ব খ. ১৩ কুলম্ব
গ. ৪০ কুলম্ব ঘ. ৮৩ কুলম্ব
১৩। দুটি চার্জযুক্ত বস্তুর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে—
i. মাধ্যমের প্রকৃতির ওপর
ii. চার্জের পরিমাণের ওপর
iii. বিদ্যুত্ প্রবাহমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। চার্জের এসআই একক কী?
ক. ও’ম খ. ভোল্ট
গ. কুলম্ব ঘ. অ্যাম্পিয়ার
১৫। বিদ্যুত্প্রবাহের এসআই একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. কুলম্ব
গ. ভোল্ট ঘ. ও’ম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৯
১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা