বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পদার্থ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। # সঠিক উত্তরটি খাতায় লিখ।১। পদার্থের সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী? ক. এদের আকার ও ওজন আছে খ. এদের আকার ও আয়তন আছে গ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে। উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে। ২। কোনটি পদার্থ নয়? ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি। উত্তর: খ. শব্দ।৩। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে কোনো বস্তুর কী পরিবর্তন হবে? ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে খ. বস্তুর ভর ও ওজন দুটিই বদলাবে গ. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে ঘ. বস্তুর ভর, ওজন, আয়তন তিনটিই বদলাবেউত্তর: ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। ৪। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেইউত্তর: গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। ৫। তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই গ. তরল পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই। উত্তর: খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই।৬। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই ঘ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, নির্দিষ্ট আকার নেইউত্তর: গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল