বিজ্ঞান
অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# ভুল-শুদ্ধ নির্ণয় করো৮। ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা। —‘শুদ্ধ’ ৯। মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন। —‘শুদ্ধ’১০। বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ। —‘ভুল’১১। প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল। —‘ভুল’১২। বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদান করা হয়। —‘ভুল’১৩। তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে। —‘ভুল’১৪। চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি। —‘শুদ্ধ’১৫। বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়। —‘ভুল’# সঠিক উত্তর উত্তরপত্রে লেখো।১। কোন ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না?ক) পাহাড়ে ওঠার সময় খ) পাহাড় থেকে নামার সময়গ) স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়ঘ) রিকশাচালকের রিকশা চালানোর সময়।উত্তর: গ) স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়।২। ঘড়িতে চাবি দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?ক) রাসায়নিক শক্তি খ) গতিশক্তিগ) তাপশক্তি ঘ) স্থিতিশক্তি।উত্তর: খ) স্থিতিশক্তি।৩। এক সেকেন্ডে আলো কত দূর অতিক্রম করে?ক) ৩০,০০০ কিলোমিটার খ) ১,৮৬,০০০ কিলোমিটারগ) ৩,০০,০০০ কিলোমিটার ঘ) ১৮,৫০,০০০ কিলোমিটারউত্তর: গ) ৩,০০,০০০ কিলোমিটার।৪। কোনটি স্বচ্ছ পদার্থ?ক) অপরিষ্কার পানি খ) কাঠ গ) তেলে ভেজা কাগজ ঘ) বায়ুউত্তর: (ঘ) বায়ু৫। প্রাকৃতিক চুম্বক কোথায় আবিষ্কৃত হয়েছিল?ক) রাশিয়াতে খ) এশিয়ায় মাইনরে গ) যুক্তরাজ্যে ঘ) আমেরিকায়উত্তর: খ) এশিয়ায় মাইনরে৬। চলবিদ্যুৎ উৎপন্ন হয় কীভাবে? (ক) গাছপালা দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে থাকলে। (খ) বিদ্যুৎকোষ ও ডায়নামো ব্যবহার করলে।(গ) কোনো পদার্থ সূর্য থেকে তাপ গ্রহণ করলে। (ঘ) এক বস্তুর সঙ্গে আরেক বস্তু ঘষলে। উত্তর: (খ) বিদ্যুৎকোষ ও ডায়নামোর ব্যবহার করলে। ৭। একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি কোন দিক বরাবর অবস্থান নেবে? (ক) পূর্ব-পশ্চিম (খ) উত্তর-দক্ষিণ (ঘ) পূর্ব-দক্ষিণ (ঘ) উত্তর-পশ্চিম উত্তর: (খ) উত্তর-দক্ষিণ। ৮। কাজের গাণিতিক রূপ কোনটি? (ক) সরণ × ত্বরণ (খ) বল × সরণ (বা দূরত্ব) (গ) বল × অভিকর্ষজ ত্বরণ (ঘ) শত্তি × বল উত্তর: (খ) বল × সরণ (বা দূরত্ব)৯। খাবারের মধ্যে কী ধরনের শক্তি জমা থাকে? (ক) স্থিতিশক্তি (খ) গতিশক্তি (গ) চুম্বকশক্তি (ঘ) রাসায়নিক শক্তি। উত্তর: (ঘ) রাসায়নিক শক্তি। ১০। কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন? (ক) এলিশা গ্রে (খ) মাইকেল ফ্যারাডে (গ) আইজাক নিউটন (ঘ) আলেকজান্ডার গ্রাহামবেল। উত্তর: মাইকেল ফ্যারাডে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল