বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: শক্তি বলতে কী বোঝায়? কয়েকটি শক্তির উদাহরণ দাও? উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যে বস্তুর বা যন্ত্রের বা ব্যক্তির কাজ করার সামর্থ্য যত বেশি, তার শক্তি তত বেশি। উদাহরণস্বরূপ বলা যায়:শক্তির সাহায্যে গরু গাড়ি টানে। কুয়া থেকে শক্তির সাহায্যে পানি তোলা হয়, শক্তি ব্যবহার করে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। প্রশ্ন: কাজ বলতে কী বোঝায়? কাজের কয়েকটি উদাহরণ দাও। উত্তর: যখন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ ঘটে, তখনই কাজ হয়েছে বলা যায়। যেমন: রিকশাচালক রিকশা চালাচ্ছে। রিকশাচালকের বল প্রয়োগের ফলে রিকশা এগিয়ে যাচ্ছে—এর সরণ হচ্ছে সুতরাং কাজ হচ্ছে। গাণিতিকভাবে কাজ= বল×সরণ (বা দূরত্ব) কাজের উদাহরণ: (১) মাঝির নৌকা চালানো (২) গাড়ি চালানো (৩) কোনো লোক একটি ড্রাম ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কাজ করা হয় ইত্যাদি। প্রশ্ন: গতিশক্তি কাকে বলে? গতিশক্তির উদাহরণ দাও। উত্তর: কোনো বস্তুর গতিশীল অবস্থায় যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে। যেমন: একটি চলন্ত সাইকেল বা গাড়ির মধ্যে গতিশক্তি থাকে। ঢিল ছুড়ে গাছ থেকে আম পাড়লে যখন আমটি পড়ে, তখন গতিশক্তির সৃষ্টি হয়। প্রশ্ন: স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তির উদাহরণ দাও। উত্তর: অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে, তাকে বলা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তির উদাহরণ: কেউ কয়েকটি ইট কোনো ভবনের ছাদে তুলছেন। ইটগুলো পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে ওপরে তুলতে কাজ করতে হয়েছে অর্থাৎ শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তি ইটগুলোতে জমা আছে। স্থিতিশীল অবস্থায় ইটে জমে থাকা এ শক্তিই স্থিতিশক্তি। প্রশ্ন: তাপের উৎস কী কী? উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য। এ ছাড়া তেল, গ্যাস, কয়লা ও কাঠ পুড়িয়ে তাপ পাওয়া যায়। আমরা যে খাবার খাই, তা থেকেও আমাদের শরীরে তাপ উৎপন্ন হয়। প্রশ্ন: স্বচ্ছ, অস্বচ্ছ ও অল্প স্বচ্ছ পদার্থ বলতে কী বোঝায়? প্রতিটির উদাহরণ দাও। উত্তর: স্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের ভেতর দিয়ে আলো সহজে চলাচল করতে পারে, তাদের স্বচ্ছ পদার্থ বলে। যেমন: কাচ ও বাতাস স্বচ্ছ পদার্থ। অস্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না, তাদের অস্বচ্ছ পদার্থ বলে। যেমন: কাঠ ও ধাতবপাত অস্বচ্ছ পদার্থ। অল্প স্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো আংশিক চলাচল করতে পারে, তাদের অল্প স্বচ্ছ পদার্থ বলে। যেমন: সামান্য ময়লা পানি, ঘষা কাচ, তেলে ভেজা কাগজ ইত্যাদি। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল