বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪  তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: কম্পিউটার নামটি কীভাবে এসেছে?উত্তর: কম্পিউট শব্দের অর্থ গণনাকারী বা হিসাবকারী। কম্পিউট শব্দটি থেকে কম্পিউটার নামটি এসেছে। প্রথম যখন কম্পিউটার তৈরি করা হয়েছিল, তখন সেটা আসলে হিসাব করার জন্যই তৈরি হয়েছিল।প্রশ্ন: বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ও রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য কী?উত্তর: বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ও রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। ১. বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রবিশিষ্ট তরঙ্গই হলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। ত্বরিত বা বিদ্যুৎ থেকে সৃষ্ট তরঙ্গ হলো রেডিও তরঙ্গ।২. ছবি বা শব্দ অ্যান্টেনার সাহায্যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়, যা আমাদের ঘরের রেডিও বা টেলিভিশন সেটের অ্যান্টেনা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে গ্রহণ করে।৩. অন্যদিকে বিনা তারে দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়।প্রশ্ন: ল্যান্ড টেলিফোন ও মোবাইল টেলিফোনের মধ্যে পার্থক্য কী?উত্তর: ল্যান্ড টেলিফোন ও মোবাইল টেলিফোনের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো।১. ল্যান্ড টেলিফোনের সঙ্গে বৈদ্যুতিক তার লাগানো থাকে, কিন্তু মোবাইল টেলিফোনে কোনো তার লাগানো থাকে না।২. ল্যান্ড টেলিফোনে কথাগুলো পাঠানো হয় তারের ভেতরে বিদ্যুৎ সংকেতের সাহায্যে। আর মোবাইল টেলিফোনে কথাগুলো পাঠানো হয় ওয়্যারলেস বা বেতারপ্রক্রিয়ায়, অর্থাৎ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে।৩. ল্যান্ডফোন একটি নির্দিষ্ট স্থানে রাখতে হয়, কিন্তু মোবাইল টেলিফোন পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়।