বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১  আবহাওয়া ও জলবায়ুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় ‘আবহাওয়া ও জলবায়ু’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি—ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে।প্রশ্ন: মেরু অঞ্চলে প্রায় নয় মাস — ঢাকা থাকে।উত্তর: মেরু অঞ্চলে প্রায় নয় মাস বরফ ঢাকা থাকে।প্রশ্ন: বিষুবীয় অঞ্চলে আবহাওয়া সর্বাপেক্ষা — ও — থাকে।উত্তর: বিষুবীয় অঞ্চলের আবহাওয়া সর্বাপেক্ষা উষ্ণ ও আর্দ্র থাকে।প্রশ্ন: কোন এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে — পরিমাণ ও বায়ুর — জানা দরকার।উত্তর: কোন এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও বায়ুর তাপমাত্রা জানা দরকার।প্রশ্ন: কোন অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে — বলে। উত্তর: কোন অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে জলবায়ু বলে।প্রশ্ন: বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়। উত্তর: বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: বেশি তাপের ফলে বায়ুর — এবং কম তাপের ফলে — সৃষ্টি হয়। উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কমতাপের ফলে উচ্চচাপ সৃষ্টি হয়।প্রশ্ন: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে — বলে।উত্তর: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে ঝড় বলে।# সঠিক উত্তরটি খাতায় লিখ। ১. কোনো স্থানের আবহাওয়া বলতে কোনটি বোঝায়?ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থাখ. বায়ুর তাপ, চাপ, আদ্রর্তা ও বায়ু প্রবাহের বাৎসরিক অবস্থাগ. সাত দিনের গড় তাপ, বায়ুর চাপ, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের অবস্থাঘ. কেবল বৃষ্টিপাতের দৈনিক গড় ও বায়ু প্রবাহউত্তর: ক. বায়ু, তাপ, চাপ, আদ্রর্তা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থা।২. কোনো স্থানের জলবায়ু বলতে কী বোঝ?ক. কয়েক দিনের আবহাওয়ার গড়। খ. কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়। গ. কয়েক মাসের আবহাওয়ার গড়ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়।উত্তর: ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়।৩. পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝামাঝি স্থানে যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে তার নাম কী?ক. বিষুবরেখা খ. অক্ষরেখা গ. মেরুরেখা ঘ. ক্রান্তীয় রেখাউত্তর: ক. বিষুবরেখা।৪. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়উত্তর: ক. কমে যায়।৫. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী?ক. বৃষ্টিমাপক যন্ত্র খ. ব্যারোমিটার গ. থার্মোমিটার ঘ. হাইড্রোমিটার। উত্তর: ক. বৃষ্টিমাপক যন্ত্র।# বাক্যের ডানপাশে শুদ্ধ বা অশুদ্ধ লিখ। ১। আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের কোনো প্রভাব নেই। উত্তর: আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের কোনো প্রভাব নেই। — ‘অশুদ্ধ’২। সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়।উত্তর: সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়।—‘শুদ্ধ’৩। জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।উত্তর: জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।—‘অশুদ্ধ’৪। সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়।উত্তর: সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়।—‘অশুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল