বিজ্ঞান
অধ্যায়-১১ জলবায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় ‘আবহাওয়া ও জলবায়ু’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া ও কমার কারণ লেখ।উত্তর: ভূপৃষ্ঠে প্রতি এককক্ষেত্রে (বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার) বায়ুমণ্ডলের যে ‘বল’ পড়ে তাকে বায়ুর চাপ বলা হয়। ব্যারোমিটারের সাহায্যে কোন স্থানের বায়ুচাপ মাপা যায়।বায়ুচাপ নানা কারণে বাড়ে ও কমে। যেখানে সূর্যতাপ বেশি পড়ে সেখানে বায়ু উষ্ণ হয়ে আয়তনে বেড়ে যায়। এতে বায়ুর ঘনত্ব কমে যায় বলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে সে স্থানে বায়ুচাপ কমে যায়।সূর্যের তাপ কম হলে বায়ুচাপ বেড়ে যায় এবং জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুচাপ বেড়ে যায়। ফলে আবহাওয়া শুষ্ক থাকে।উচ্চতার হ্রাস-বৃদ্ধির ফলে বায়ুচাপ বাড়ে ও কমে। যেমন: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব বর্ণনা করো।উত্তর: কোনো স্থানের তাপমাত্রার তীব্রতা নির্ভর করে স্থানটি কতটা সূর্যতাপ পায় তার ওপর। আবার কোনো স্থান কী পরিমাণ সূর্যতাপ পায় তা নির্ভর করে ওই স্থানে সূর্যের কিরণ কীভাবে পড়ে তার ওপর। বিষুবরেখা বরাবর স্থানসমূহে সূর্য প্রায় সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়। তাই সেসব অঞ্চলে সূর্যতাপ বেশি পায়, ফলে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হয়। অর্থাৎ এসব অঞ্চলের আবহাওয়া অপেক্ষাকৃত উষ্ণ। বিষুবরেখা থেকে দূরে উত্তরে ও দক্ষিণে অবস্থিত স্থানসমূহে সূর্যকিরণ হেলে পড়ে, তাই এসব স্থান সূর্যতাপ কম পায় বলে এ স্থানসমূহে তাপমাত্রা অপেক্ষাকৃত কম। পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তে তাপমাত্রা কম বলে এসব অঞ্চলের আবহাওয়া খুব ঠান্ডা। কাজেই দেখা যাচ্ছে, আবাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব খুব বেশি।প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ।উত্তর: আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য নিচে দেওয়া হলো।