বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬  জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ করো ১। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায়—কোটি উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৩ কোটি২। আদমশুমারি হয় সাধারণত — বছর পরপর।উত্তর: আদমশুমারি হয় সাধারণত ১০ বছর পরপর।৩। জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা — থাকে। উত্তর: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা স্থিতিশীল থাকে। ৪। মাথাপিছু আয় বাড়লে — মান বাড়ে। উত্তর: মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়ে।৫। জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ—যায়। উত্তর: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়। ৬। বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে—। উত্তর: বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে গাছপালা। ৭। কলকারখানার ধোঁয়া—দূষিত করে।উত্তর: কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে।৮। অধিক—কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।৯। কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে—বলে। উত্তর: কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে আদমশুমারি বলে।১০। বাংলাদেশের মাথাপিছু আয় — ইউএস ডলার।উত্তর: বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ ইউএস ডলার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল