বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১৬  জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ১১। জনসংখ্যা বৃদ্ধির ফলে — ঘনত্ব বাড়ছে।উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতির ঘনত্ব বাড়ছে। ১২। মানুষই — রক্ষা করতে পারে।উত্তর: মানুষই পরিবেশ রক্ষা করতে পারে।১৩। বনভূমি ও গাছপালা কমে গেলে — কমে যায়। উত্তর: বনভূমি ও গাছপালা কমে গেলে বৃষ্টিপাত কমে যায়।১৪। কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি — করে। উত্তর: কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি দূষিত করে।১৫। মাথাপিছু জমির পরিমাণ কমে যায় — বাড়লে। উত্তর: মাথাপিছু জমির পরিমাণ কমে যায় জনসংখ্যা বাড়লে।১৬। একটি দেশের জনগণের জনপ্রতি বাৎসরিক আয়কে — আয় বলে। উত্তর: একটি দেশের জনগণের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলে।১৭। মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে — বলে। উত্তর: মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে দেশান্তর বলে।১৮। বেশি ছেলেমেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম — সৃষ্টি হয়। উত্তর: বেশি ছেলেমেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম অসুবিধার সৃষ্টি হয়।১৯। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে —। উত্তর: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৮১। ২০। প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে — বলে।উত্তর: প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে।২১। দেশের উৎপাদন বৃদ্ধি পেলে — আয় বেড়ে যায়। উত্তর: দেশের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় বেড়ে যায়। ২২। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর — তত বাড়তে থাকে।উত্তর: বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর তাপমাত্রা তত বাড়তে থাকে। # সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।১। কোনো দেশের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি কিসের ওপর নির্ভর করে? ক. জন্মহার খ. দেশান্তর হার গ. জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের ওপর ঘ. ওপরের সব কটি। উত্তর: ঘ. ওপরের সব কটি।২। আদমশুমারি কত বছর অন্তর হয়? ক. পাঁচ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছরউত্তর: খ. ১০ বছর। ৩। বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়? ক. বৃষ্টিপাত বাড়ে খ. শীতে ঠান্ডা বাড়ে গ. তাপমাত্রা বাড়ে ঘ. অক্সিজেন বাড়ে উত্তর: গ. তাপমাত্রা বাড়ে।৪। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুকে কীভাবে দূষিত করে? ক. বায়ুতে গন্ধ ছড়ায় খ. কালো বৃষ্টিপাত ঘটায় গ. বায়ুকে গরম করে ঘ. বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়উত্তর: ঘ. বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়। ৫। ২০০৪ সালের বিশ্ব জনসংখ্যা ডাটাশিট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? ক. ৮৮১ খ. ৯০৭ গ. ১০০৭ ঘ. ১০৫০উত্তর: ক. ৮৮১। # পরবর্তীঅংশছাপা হবে আগামীকাল