বিজ্ঞান
অধ্যায়-১ জীবজগৎপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘জীবজগৎ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। জীবন্ত বস্তু অর্থাৎ মানুষ, পশুপাখি, মাছ, গাছপালা ও অণুজীব নিয়ে জীবজগৎ গঠিত। একে প্রধানতঃ দুই দলে ভাগ করা যায়। যথা: উদ্ভিদ জগৎ ও প্রাণীজগৎ। এখানে আমরা উদ্ভিদজগৎ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রশ্ন: শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখ।১। ফার্ন উদ্ভিদের কাণ্ড, ও মূল আছে।উত্তর: ফার্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ও মূল আছে।২। ছত্রাক তৈরি করতে পারে না।উত্তর: ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।৩। নগ্নজীবী উদ্ভিদে থাকে নাউত্তর: নগ্নজীবী উদ্ভিদে শাখা-প্রশাখা থাকে না।৪। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় শিরাবিন্যাস দেখা যায়।উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।৫। সাইকাস ও পাইনাস উদ্ভিদ।উত্তর: সাইকাস ও পাইনাস নগ্নজীবী উদ্ভিদ।৬। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস ।উত্তর: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।৭। ধান একটিউদ্ভিদ। উত্তর: ধান একটি একবীজপত্রী উদ্ভিদ।৮। শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন উদ্ভিদ।উত্তর: শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন অপুষ্পক উদ্ভিদ।৯। সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।১০। ফার্ন সাধারণত স্থানে জন্মে।উত্তর: ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।১১। বৃক্ষের প্রধান কাণ্ডকে বলা হয়।উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।১২। গুল্মজাতীয় উদ্ভিদ আকারের।উত্তর: গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।১৩। বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ।উত্তর: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ছোট।১৪। আমের ফুল। উত্তর: মুকুল আমের ফুল।১৫। আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের থাকে।উত্তর: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে থাকে।১৬। পাইনাসের পাতা মতো। উত্তর: পাইনাসের পাতা সূচের মতো।১৭। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি থাকে।উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।১৮। নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা উদ্ভিদ।উত্তর: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ।