বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  প্রতীক, সংকেত ও যোজনী প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় ‘প্রতীক, সংকেত ও যোজনী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। [N-এর পারমাণবিক ভর-১৪]প্রশ্ন-ক: প্রতীক কাকে বলে? প্রশ্ন-খ: SO42- যৌগমূলক কেন? ব্যাখ্যা করো। প্রশ্ন-গ: P চিত্রের যৌগের আণবিক ভর নির্ণয় করো। প্রশ্ন-ঘ: P ও Q যৌগের মধ্যে কোনটি এসিড? যুক্তিসহ লেখো। উত্তর-ক: মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। উত্তর-খ: অনেক সময় একাধিক পরমাণু মিলে একটি পরমাণুগুচ্ছ গঠন করে। এ জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। SO42- একটি যৌগমূলক। কারণ এটি একাধিক (S ও O) পরমাণু নিয়ে গঠিত। তা ছাড়া এটি দুই যোজনীবিশিষ্ট একটি পরমাণুর ন্যায় আচরণ করে।উত্তর-গ: P চিত্রের যৌগটি N3H (হাইড্রোজোয়িক এসিড)। হাইড্রোজোয়িক এসিডে একটি হাইড্রোজেন ও তিনটি নাইট্রোজেন পরমাণু আছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর ১৪ হাইড্রোজেনের পারমাণবিক ভর ১ N3Hএর আণবিক ভর = (১৪–৩)+(১–১) = ৪২+১ = ৪৩ (উত্তর) উত্তর-ঘ: P চিত্রের যৌগটি N3H এবং Q চিত্রের যৌগটি NO2। যৌগ দুটির মধ্যে N3H একটি এসিড। কারণ—(i) N3Hএর অণুতে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। (ii) এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু যেমন Na দ্বারা প্রতিস্থাপিত হয়ে Na3N (সোডিয়াম নাইট্রাইড) গঠন করতে পারে। (iii) এটি ক্ষারের দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। (iv) এর পাতলা জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।