বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  প্রতীক, সংকেত ও যোজনীপ্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় অধ্যায়ের প্রতীক, সংকেত ও যোজনী থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. প্রতীক কাকে বলে?প্রশ্ন: খ. যোজনী বলতে কী বোঝ?প্রশ্ন: গ. ১ নম্বর যৌগের আণবিক ভর বের করো।প্রশ্ন: ঘ. ১ ও ২ নম্বর যৌগের সংকেতের সাহায্যে দেখাও যে, যৌগ দুটির উপাদান পরমাণুগুলোর ভরের অনুপাত ভিন্ন।উত্তর: ক. প্রতীক: মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন: হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O ইত্যাদি।উত্তর: খ. যোজনী: একটি মৌলের অন্য মৌলের সঙ্গে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বা যোজ্যতা বলে।কোনো মৌলের একটি পরমাণু যতসংখ্যক হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে যুক্ত হয় অথবা যতসংখ্যক হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে, সেই সংখ্যা দ্বারা ওই মৌলের যোজনী প্রকাশ করা হয়। যেমন: পানিতে অক্সিজেনের যোজনী ২।উত্তর: গ. ১ নম্বর যৌগটি CH4C-এর পারমাণবিক ভর ১২H-এর পারমাণবিক ভর ১ CH4-এর আণবিক ভর = ১২ + (১৪) = ১২ + ৪ = ১৬ ১ নম্বর যৌগটির আণবিক ভর ১৬ (উত্তর)উত্তর: ঘ. ১ নম্বর যৌগটি CH4 (মিথেন) এবং দ্বিতীয় যৌগটি NH3 (অ্যামোনিয়া)১ নম্বর যৌগে কার্বনের ভর = ১২ এবং হাইড্রোজেনের ভর ১  ৪ = ৪ CH4 (মিথেন)-এ কার্বন ও হাইড্রোজেনের ভরের অনুপাত = ১২: ৪= ৩: ১ [৪ দ্বারা ভাগ করে]২ নম্বর যৌগে নাইট্রোজেনের ভর = ১৪ এবং হাইড্রোজেনের ভর ১  ৩ = ৩ NH3 (অ্যামোনিয়া)-এ নাইট্রোজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত = ১৪: ৩অতএব দেখা যাচ্ছে, ১ নম্বর যৌগে পরমাণুগুলোর ভরের অনুপাত ৩: ১ এবং ২ নম্বর যৌগে এই অনুপাত ১৪: ৩। সুতরাং, যৌগ দুটির উপাদান পরমাণুগুলোর ভরের অনুপাত ভিন্ন।