বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে অধ্যায়-৩। # সঠিক উত্তরটি খাতায় লেখো:৪। প্রশ্ন: কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?ক. কাক খ. মাছ গ. গরু ঘ. সাপ।উত্তর: খ. মাছ।৫। প্রশ্ন: নিচের কোনগুলো উপকারী পতঙ্গ?ক. মৌমাছি ও উইপোকা খ. উইপোকা ও রেশম পোকা গ. রেশম পোকা ও মৌমাছি ঘ. তেলাপোকা ও রেশম পোকা। উত্তর: গ. রেশম পোকা ও মৌমাছি।৬। প্রশ্ন: প্রজাপতি ও চিংড়িকে কেন অমেরুদণ্ডী প্রাণী বলা হয়?ক. সোজা হয়ে চলতে পারে খ. মেরুদণ্ড নেই গ. উড়তে পারে ঘ. আকারে ছোট।উত্তর: খ. মেরুদণ্ড নেই। ৭। প্রশ্ন: পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি?ক. তিন জোড়া পা ও দুইজোড়া ডানা আছে খ. উড়তে পারে না গ. দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে ঘ. মেরুদণ্ড নেই।উত্তর: ক. তিন জোড়া পা ও দুইজোড়া ডানা আছে। ৮। প্রশ্ন: কোনটি একমাত্র গ্রহ, যেখানে প্রাণের সন্ধান পাওয়া গেছে?ক. মঙ্গল খ. পৃথিবী গ. বুধ ঘ. বৃহস্পতি।উত্তর: খ. পৃথিবী।৯। প্রশ্ন: অনেকগুলো হাড় একটার পর একটা সজ্জিত হয়ে কী গঠিত হয়?ক. কশেরুকা খ. ডিওডেনাম গ. মেরুদণ্ড ঘ. পাকস্থলী।উত্তর: গ. মেরুদণ্ড। ১০। প্রশ্ন: তিমি কোন শ্রেণীর প্রাণী?ক. মৎস্য খ. স্তন্যপায়ী গ. উভচর ঘ. সরীসৃপ। উত্তর: খ. স্তন্যপায়ী। ১১। প্রশ্ন: কোনটি মাছ নয়?ক. রুই খ. কাতল গ. পাবদা ঘ. চিংড়ি।উত্তর: ঘ. চিংড়ি। ১২। প্রশ্ন: কোনটি মেরুদণ্ডী প্রাণী?ক. চিংড়ি খ. কাঁকড়া গ. তেলাপোকা ঘ. রুই মাছ।উত্তর: ঘ. রুই মাছ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল