বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

২১। টিভিতে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়?
ক. ৫ খ. ১৫ গ. ৩০ ঘ. ৬০
২২। বৈদ্যুতিক যন্ত্র চালাতে বা বন্ধ করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. সার্কিট ব্রেকার খ. আর্থ তার
গ. সুইচ ঘ. ফিউজ
২৩। বিদ্যুত্প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. সার্কিট ব্রেকার খ. আর্থ তার
গ. ভোল্টমিটার ঘ. অ্যামিটার
২৪। ভোল্টামিটারের ক্ষেত্রে—
i. বিভব পার্থক্য সরাসরি ভোল্টে পরিমাপ করা যায় ii. বিদ্যুত্প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায় iii. বর্তনীতে সমান্তরালভাবে সংযুক্ত করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পার পড়ার রুমে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ আছে। অন্যদিকে তাদের ডাইনিং রুমে ২টি টিউবলাইট ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।
২৫। অর্পার পড়ার রুমে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করবে?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ৩০
২৬। অর্পাদের ডাইনিং রুমে ৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করলে—
i. বিদ্যুত্ খরচ কম হবে
ii. প্রায়ই দুর্ঘটনা ঘটবে
iii. সুইচ অন করলে গলে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.

# বাকি অংশ ছাপা হবে শনিবার
সঠিক উত্তর
অধ্যায়-৯
২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. গ।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা