বিজ্ঞান
অধ্যায়-৪ খাদ্য ও পুষ্টিপ্রশ্ন: ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এর একটি তালিকা তৈরি করো।উত্তর: ভিটামিন এক ধরনের খাদ্য উপাদান, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। শাকসবজি ও ফলমূলে প্রচুর ভিটামিন পাওয়া যায়। বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন—ভিটামিন ‘এ’ ভিটামিন ‘বি’, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘ডি’, ভিটামিন ‘ই’, ভিটামিন ‘কে’।প্রশ্ন: শ্বেতসার, আমিষ ও স্নেহ উপাদানের কাজ লেখো।উত্তর: শ্বেতসারের কাজ—১। শ্বেতসারজাতীয় খাবার দেহে শক্তি ও কাজ করার ক্ষমতা জোগায়।২। শ্বেতসার কম খেলে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বাড়ে এবং বমির ভাব হয়। ৩। শ্বেতসার বেশি খেলে দেহে চর্বি জমে, মোটা হয়ে যায়।আমিষের কাজ— ১। দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। ২। রক্তকণিকা উৎপাদনে অংশ নেয়। ৩। মাংসপেশি গঠনে সাহায্য করে।স্নেহ উপাদানের কাজ— ১। স্নেহ উপাদান দেহে তাপ উৎপন্ন করে। ২। দেহে শক্তি জোগায়। ৩। চর্মরোগ প্রতিরোধ করে।প্রশ্ন: মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।উত্তর: মানবদেহের গঠন ও সুস্থতা রক্ষায় প্রয়োজনীয় উপাদান হচ্ছে খনিজ লবণ। প্রতিদিন খাবারের সঙ্গে আমরা লবণ খাই। এ লবণকে খাদ্যলবণ বলে। খাদ্যলবণ ছাড়া আরও অনেক লবণ আছে, যা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়—তাদের খনিজ লবণ বলে। ফলমূল, শাকসবজি, দুধ, ডিম, কলিজা ও সামুদ্রিক মাছ থেকে লৌহ, ক্যালসিয়াম, আয়োডিন, ফসফরাস, সোডিয়াম ইত্যাদিতে খনিজ লবণ পাওয়া যায়। ক্যালসিয়াম লবণ পাওয়া যায় দুধ, মাংস, ডিম সবুজ শাকসবজি থেকে। এটি হাড় ও দাঁতের গঠন ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।লৌহলবণ পাওয়া যায় মাংস ডিম, কলিজা শাকসবজি থেকে। লৌহ রক্তের লোহিত কণিকা গঠন করে।আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায় সামুদ্রিক মাছ থেকে। আয়োডিনের অভাবে ‘গলগণ্ড’ রোগ হয়।ফসফরাসযুক্ত লবণ মাংস, দুধ ও ডিম থেকে পাওয়া যায়। এটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে।সোডিয়াম লবণ হলো সাধারণ খাদ্যলবণ। এটি দেহের সজীবতা বৃদ্ধি করে, আড়ষ্টতা কাটায়।