বিজ্ঞান
অধ্যায়-১০ তাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘তাপ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ক. তাপ পরিবাহিতা কাকে বলে?প্রশ্ন: খ. শীতকালে আমরা পশমের পোশাক পরি কেন?প্রশ্ন: গ. P চিত্রে তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো।প্রশ্ন: ঘ. সমান সময় তাপ প্রয়োগ করেও Q চিত্রে পাত্রের পদার্থের তাপমাত্রা P চিত্রে পাত্রের পদার্থের তাপমাত্রা থেকে বেশি হওয়ার কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক. কোনো পদার্থের যে ধর্মের ওপর তাপ পরিবহনের হার নির্ভর করে, তাকে তাপ পরিবাহিতা বলে।উত্তর: খ. শীতকালে আমরা পশমের পোশাক পরি। পশমের আঁশগুলো আলাদাভাবে থাকে, সুতার ফাঁকে ফাঁকে বাতাস আটকে থাকে। পশম ও বাতাস তাপ কুপরিবাহী। তাই পশমের পোশাক পরলে দেহের তাপ বাইরে যেতে পারে না। শরীর নিজের গরমেই গরম থাকে। শরীরকে গরম রাখার জন্য আমরা শীতকালে পশমের পোশাক পরিধান করি।উত্তর: গ. দেওয়া আছে, P চিত্রে পানির ভর = ৫০০ গ্রাম= ০.৫ কিলোগ্রামপানির আপেক্ষিক তাপ = ৪২০০ জুল/কিলোগ্রামতাপমাত্রার পার্থক্য = (৬০-৩০)হ্নC = ৩০হ্নC = ৩০ প্রয়োজনীয় তাপের পরিমাণ বের করতে হবে।জানা আছে,প্রয়োজনীয় তাপ=ভরআপেক্ষিক তাপতাপমাত্রার পার্থক্য= (০.৫৪২০০৩০) জুল= ৬৩০০০ জুল।প্রয়োজনীয় তাপের পরিমাণ ৬৩০০০ জুল। (উত্তর)উত্তর: ঘ. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন, তাকে আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি, তার তাপমাত্রা বাড়াতে বেশি তাপ দরকার। আবার যে বস্তুর আপেক্ষিক তাপ কম, তার তাপমাত্রা বাড়াতে কম তাপ দরকার। P ও Q চিত্রে যথাক্রমে সমপরিমাণ পানি ও তেল নিয়ে সমপরিমাণ তাপ প্রয়োগ করা হয়। তেলের আপেক্ষিক তাপ পানি অপেক্ষা কম। এ কারণে সমপরিমাণ তাপ প্রয়োগ করা হলেও Q চিত্রে পাত্রে পদার্থের তাপমাত্রা P চিত্রের পাত্রের পদার্থের তাপমাত্রা অপেক্ষা বেশি।