বিজ্ঞান
অধ্যায়-৭ পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, আজ ৭ নম্বর অধ্যায়ের ‘পদার্থ’ থেকে শূন্যস্থান পূরণ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# শূন্যস্থান পূরণ করো:প্রশ্ন: পদার্থ — বা — দখল করে।উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।প্রশ্ন: পদার্থের — আছে।উত্তর: পদার্থের ওজন আছে।প্রশ্ন: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে। প্রশ্ন: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি —।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।প্রশ্ন: জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।প্রশ্ন: আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।প্রশ্ন: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান, তা হলো ওই বস্তুর —।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান, তা হলো ওই বস্তুর ওজন।প্রশ্ন: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির — বলে।উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে।প্রশ্ন: বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।প্রশ্ন: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে।উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।প্রশ্ন: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায়, কিন্তু বস্তুর — একই থাকে।উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায়, কিন্তু বস্তুর ভর একই থাকে।প্রশ্ন: সকল পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সকল পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।প্রশ্ন: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও —।উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।প্রশ্ন: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: — ও — পদার্থ।উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: মৌলিক ও যৌগিক পদার্থ।প্রশ্ন: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের — পরিবর্তন হয়।উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল