বিজ্ঞান
অধ্যায়-৭ পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ৭ নম্বর অধ্যায়ের ‘পদার্থ’ থেকে কিছু সঠিক উত্তর, শুদ্ধ-ভুল নির্ণয় ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# সঠিক উত্তর লিখ:প্রশ্ন: তাপ দিলে তরল না হয়ে বাষ্পে পরিণত হয় কোনটি?ক. লোহা খ. কর্পূর গ. বরফ ঘ. কাঠ।উত্তর: খ. কর্পূরপ্রশ্ন: প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে—এ তথ্যটি আবিষ্কার করেছেন কে?ক. বিজ্ঞানী আইনস্টাইন খ. বিজ্ঞানী নিউটনগ. বিজ্ঞানী গ্যালিলিও ঘ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু।উত্তর: খ. বিজ্ঞানী নিউটন# শুদ্ধ-ভুল নির্ণয় করো:প্রশ্ন: সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে।উত্তর: সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে—শুদ্ধপ্রশ্ন: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই—ভুল।প্রশ্ন: পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়।উত্তর: পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়—শুদ্ধ।প্রশ্ন: বরফ পানির কঠিন অবস্থা।উত্তর: বরফ পানির কঠিন অবস্থা—শুদ্ধ।প্রশ্ন: কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়।উত্তর: কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়—শুদ্ধ।প্রশ্ন: বায়ু কোনো পদার্থ নয়।উত্তর: বায়ু কোনো পদার্থ নয়—ভুল।প্রশ্ন: বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়।উত্তর: বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়—ভুল।প্রশ্ন: পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে।উত্তর: পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে—শুদ্ধ।প্রশ্ন: যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে।উত্তর: যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে—শুদ্ধ।প্রশ্ন: প্রতিটি পদার্থের অবস্থা চারটি।উত্তর: প্রতিটি পদার্থের অবস্থা চারটি—ভুল।প্রশ্ন: তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না।উত্তর: তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না—ভুল।প্রশ্ন: তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়।উত্তর: তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়—শুদ্ধ।প্রশ্ন: শব্দ কোনো পদার্থ নয়।উত্তর: শব্দ কোনো পদার্থ নয়—শুদ্ধ।প্রশ্ন: অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ।উত্তর: অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ—শুদ্ধ।প্রশ্ন: বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয় বাষ্প।উত্তর: বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয় বাষ্প—শুদ্ধ।# সংক্ষেপে উত্তর দাও:প্রশ্ন: পদার্থ কাকে বলে?উত্তর: যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন: মাটি, পানি, লোহা, কাচ ইত্যাদি।প্রশ্ন: কঠিন, তরল, বায়বীয় পদার্থের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: কঠিন পদার্থ, যেমন: কাঠ, লোহা, কয়লা, পাথর। তরল পদার্থ, যেমন: পানি, দুধ, তেল, মধু। বায়বীয় পদার্থ, যেমন: অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই-অক্সাইড।প্রশ্ন: পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?উত্তর: পদার্থের সাধারণ গুণ দুটি, যেমন—১. পদার্থ জায়গা বা স্থান দখল করে;২. পদার্থের ওজন আছে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল