বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১০
১। অ্যাসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি?
ক. অক্সিজেন খ. সালফার
গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন
২। কোন ধাতুটি অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?
ক. Cu খ. Na গ. Zn ঘ. Al
৩। তুঁতের অণুতে কত অণু পানিযুক্ত থাকে?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৮
৪। ক্যালসিয়াম কার্বনেট যৌগে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন গ্যাসটি উত্পন্ন হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাই-অক্সাইড
৫। ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কী উত্পন্ন হয়?
ক. লবণ ও পানি খ. লবণ ও ক্ষার
গ. অ্যাসিড ও পানি ঘ. ক্ষারক
৬। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় উত্পন্ন লবণকে কী বলে?
ক. সালফেট লবণ খ. ক্লোরাইড
গ. নাইট্রেট লবণ ঘ. কার্বনেট লবণ
৭। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ—
i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
৮। অ্যাসিডের মধ্যে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করে?
ক. লাল খ. নীল
গ. হলুদ ঘ. গোলাপি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-১০
১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল
ও কলেজ, ঢাকা