বিজ্ঞান
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর। এসো, তাহলে শুরু করা যাক। বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১৮। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় কোনটি হয়?ক. এলার্জি খ. বসন্ত গ. ঘা ঘ. কিছুই হয় নাউত্তর: (গ) ঘা১৯। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া কোন ধরনের রোগ?ক. পানিবাহিত খ. বায়ুবাহিত গ. ছোঁয়াচে ঘ. সংক্রামকউত্তর: (ক) পানিবাহিত২০। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কী কারণে?ক. বায়ুদূষণে খ. দূষিত পানি পানে গ. আর্সেনিকে ঘ. ধূমপানেউত্তর: (খ) দূষিত পানি পানে২১। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে যে একধরনের ক্ষত বা ঘা তৈরি হয় তা কোন রোগ?ক. আর্সেনিক খ. সংক্রামক গ. আর্সেনোকোসিস ঘ. চর্মউত্তর: (গ) আর্সেনোকোসিস২২। আর্সেনোকোসিস রোগের কারণ কোনটি?ক. পানিতে দস্তার মিশ্রণ খ. পানিতে জিঙ্কের মিশ্রণ গ. আর্সেনিকযুক্ত পানি পান ঘ. আয়রনযুক্ত পানি পানউত্তর: (গ) আর্সেনিকযুক্ত পানি পান২৩। আর্সেনোকোসিস কী ধরনের রোগ?ক. সংক্রামক রোগ খ. পানিবাহিত রোগ গ. বায়ুবাহিত রোগ ঘ. ভাইরাসজনিত রোগউত্তর: (খ) পানিবাহিত রোগ২৪। দূষিত পানিতে গোসল করলে কোন রোগ হতে পারে?ক. গলগন্ড খ. মাথাব্যথা গ. চর্মরোগ ঘ. কলেরা উত্তর: (গ) চর্মরোগ ২৫। দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?ক. পেটের পীড়া খ. বসন্ত গ. আর্সেনোকোসিস ঘ. হুপিংকাশিউত্তর: (ক) পেটের পীড়া। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তরপ্রশ্ন: মেঘ কী?উত্তর: পুকুর, খাল, বিল, নদী ও সাগরের পানি সূর্যতাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। আকাশে তা ঠান্ডা হয়ে ছোট ছোট পানিকণায় পরিণত হয়। এ ছোট ছোট পানিকণা আকাশে ভেসে বেড়ায়। এটাই মেঘ।প্রশ্ন: শিলাবৃষ্টি কী?উত্তর: মেঘের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা থাকে। এ পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বরফে পরিণত হয়। এ বরফগুলো ক্ষুদ্র শিলার আকারে পৃথিবীতে নেমে আসে। একে শিলাবৃষ্টি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল