বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  প্রাণীজগৎপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে অধ্যায়-৩। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো:১। পৃথিবীপৃষ্ঠের সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে —‘অশুদ্ধ’২। ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন প্রাণী বাস করে—‘শুদ্ধ’৩। জীবনধারণের জন্য পরিবেশ উপযোগী স্বভাব ও শারীরবৃত্তিক পরিবর্তনকে অভিযোজন বলে।—‘শুদ্ধ’৪। প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য অভিযোজন একান্ত জরুরি—‘শুদ্ধ’৫। মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে—‘শুদ্ধ’৬। উট ও সাদা ভালুক পৃথিবীর যেকোনো পরিবেশে দেখা যায়—‘অশুদ্ধ’৭। সাদা ভালুকের দেহ দীর্ঘ সাদা ঘন লোমে ঢাকা থাকে—‘শুদ্ধ’৮। উট কম পানি খেয়ে বাঁচতে পারে—‘শুদ্ধ’৯। দেহের পিঠের মাঝ বরাবর শক্ত দম্ভকে কশেরুকা বলে—‘অশুদ্ধ’১০। চিংড়ি মেরুদণ্ডী প্রাণী—‘অশুদ্ধ’১১। কুমির স্তন্যপায়ী প্রাণী—‘অশুদ্ধ’১২। ব্যাঙাচি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়—‘শুদ্ধ’১৩। ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়—‘শুদ্ধ’১৪। মৌমাছির মৌচাক থেকে আমরা মধু ও মোম পাই—‘শুদ্ধ’১৫। সরীসৃপ প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে—‘অশুদ্ধ’১৬। তিমি ও শুশুকের ফুলকা নেই—‘শুদ্ধ’১৭। মশা ও মাছি উপকারী পতঙ্গ—‘অশুদ্ধ’১৮। গাছে বাস করা প্রাণীকে বৃক্ষবাসী প্রাণী বলে—‘শুদ্ধ’১৯। তিমি ও শুশুক স্তন্যপায়ী প্রাণী—‘শুদ্ধ’২০। তিমি মাছ আসলে মাছ নয়—‘শুদ্ধ’# সংক্ষিপ্ত উত্তর দাও:প্রশ্ন: তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখো। এগুলো আমাদের কী কী ক্ষতি করে?উত্তর: তিনটি ক্ষতিকর পতঙ্গ হলো, উইপোকা, তেলাপোকা, মশা।উইপোকা ঘরের বইপত্র, কাগজ, কাপড় ও আসবাবের ক্ষতিসাধন করে। তেলাপোকা খাদ্যদ্রব্য নোংরা করে, কাপড়চোপড় বই-খাতা কেটে নষ্ট করে। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, ইত্যাদি রোগ ছড়ায়।প্রশ্ন: কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।উত্তর: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে। যেমন: সাপ, কুমির, টিকটিকি ইত্যাদি।প্রশ্ন: অভিযোজন কাকে বলে? কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার কারণ কী?উত্তর: প্রতিটি প্রাণী তার নিজ পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকে ও বংশ বিস্তার করে। পরিবেশের কোনো পরিবর্তন ঘটলে প্রাণীর স্বভাব ও দৈহিক গঠনে নানারূপ পরিবর্তন ঘটে। নতুন পরিবেশের সঙ্গে প্রাণীর নিজেকে এভাবে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজন বলে।কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার পেছনে কতগুলো কারণ থাকে। যেমন, তিমি মাছ নয়, এটি স্তন্যপায়ী প্রাণী। তিমি যেসব কারণে পানিতে অভিযোজিত হয়, সেগুলো হলো—১. তিমির সামনে ও পেছনের পা পরিবর্তিত হয়ে পাখনার মতো অঙ্গ সৃষ্টি হয়।২. এদের লেজ নৌকার হালের মতো কাজ করে।৩. নাকের ছিদ্র মাথার ওপরের দিকে থাকায় বাতাস থেকে অক্সিজেন নিতে সুবিধা হয়।৪. ফুসফুসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন টেনে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকতে পারে।প্রশ্ন: মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: মেরুদণ্ডী প্রাণী: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। অনেকগুলো গোল গোল চাকতির মতো হাড় একটার পর একটা সজ্জিত হয়ে সৃষ্টি হয় মেরুদণ্ড।মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ, যেমন: মানুষ, গরু, ছাগল, পাখি, মাছ ইত্যাদি।অমেরুদণ্ডী প্রাণী: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই, তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন: কেঁচো, চিংড়ি, প্রজাপতি, তেলাপোকা ইত্যাদি।প্রশ্ন: কী কী কারণে মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়?উত্তর: মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হওয়ার কারণ নিম্নরূপ—১। সব প্রাণীর চেয়ে মানুষের মস্তিষ্ক উন্নত।২। মানুষের কথা বলার ক্ষমতা আছে, অন্য প্রাণীর তা নেই।৩। মানুষ ভাবের আদান-প্রদান করতে পারে, অন্য প্রাণী তা পারে না।৪। মানুষের ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে, অন্য প্রাণীর তা নেই।৫। মানুষ বিবেক সম্পন্ন, প্রাণী নির্বোধ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল