বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্যসূচিতে রয়েছে অধ্যায়-৪-এর খাদ্য ও পুষ্টি। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো:১। মাছ, গোশত, ডিম, ডাল ইত্যাদিতে আমিষের পরিমাণ কম—‘অশুদ্ধ’২। জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য নয়—‘অশুদ্ধ’৩। খাদ্যে যে ধরনের খাদ্য উপাদান বেশি মাত্রায় থাকে, তাকে ওই জাতের খাদ্য বলে—‘শুদ্ধ’৪। পুষ্টির বিচারে ভাতের চেয়ে রুটি ভালো—‘শুদ্ধ’৫। শর্করাজাতীয় খাবার কাজ করার শক্তি জোগায়—‘শুদ্ধ’৬। মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে—‘শুদ্ধ’৭। সূর্যের আলো ত্বক বা চামড়ার নিচে থাকা চর্বির সামনে ভিটামিন ‘ডি’ তৈরি করে—‘শুদ্ধ’৮। ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হয়—‘শুদ্ধ’৯। চর্বি ও তেলজাতীয় খাদ্যে ভিটামিন ‘ডি’ থাকে—‘শুদ্ধ’১০। মুখে ও জিহ্বায় ঘা হয় ভিটামিন ‘সি’-এর অভাবে—‘অশুদ্ধ’১১। পেয়ারাতে প্রচুর পরিমাণে ‘সি’ থাকে—‘শুদ্ধ’১২। আমলকীতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়—‘অশুদ্ধ’১৩। ফলমূলে নানা রকম ভিটামিন ও খনিজ লবণ থাকে—‘শুদ্ধ’১৪। ফলমূল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে—‘শুদ্ধ’১৫। সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে—‘শুদ্ধ’১৬। আয়োডিনের অভাবে চর্মরোগ হয়—‘অশুদ্ধ’১৭। শ্বেতসার বেশি খেলে দেহে চর্বি জমে, মোটা হয়ে যায়—‘শুদ্ধ’১৮। বরবটি, ডাল, শিমের বিচি, মটরশুঁটি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ—‘শুদ্ধ’১৯। ভিটামিন ‘ডি’ আমাদের দেহকে শক্ত ও মজবুত করে—‘শুদ্ধ’২০। ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে—‘শুদ্ধ’২১। ফলমূল, শাকসবজি, দুধ, ডিম, কলিজা ও সামুদ্রিক মাছে খনিজ লবণ পাওয়া যায়—‘শুদ্ধ’।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:প্রশ্ন: খাদ্য বলতে কী বোঝায়?উত্তর: ক্ষুধা লাগলে আমরা খাদ্য গ্রহণ করি, যা খেলে আমাদের দেহ বাড়ে, ক্ষয় পূরণ হয়, পুষ্টিসাধন হয়, আমরা কাজ করার শক্তি পাই ও রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়—তাকে খাদ্য বলে। যেমন: ভাত, রুটি, মাছ, মাংস, ফলমূল ইত্যাদি।প্রশ্ন: পুষ্টি বলতে কী বোঝায়?উত্তর: পুষ্টি হলো খাদ্যগুণ। আমরা যেসব খাবার খাই, তার মধ্যে কোনোটি বেশ স্বাদের, কোনোটি তেমন স্বাদ নেই। স্বাদ থাকুক বা না থাকুক, খাদ্যে থাকতে হয় শরীর গঠনের গুণ। খাদ্যের এ গুণকেই বলে পুষ্টি, অর্থাৎ খাদ্যের যেসব উপাদান আমাদের শরীরের কাজে লাগে, সেসব উপাদানকে পুষ্টি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল