বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১  প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বিজ্ঞান বিষয়ের ওপর অধ্যায়ের ১১ থেকে শূন্য স্থান পূরণনিয়ে আলোচনা। অধ্যায়—১১: আবহাওয়া ও জলবায়ুপ্রশ্ন: শুদ্ধ-অশুদ্ধ লেখো।১। আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের কোনো প্রভাব নেই—‘অশুদ্ধ’। ২। সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কম-বেশি হয়—‘শুদ্ধ’। ৩। জলীয় বাষ্প বায়ুর চেয়ে ভারী—‘অশুদ্ধ’।৪। সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়—‘অশুদ্ধ’।৫। বায়ুতে জলীয় বাষ্প কমলে বায়ুচাপ কমে—অশুদ্ধ।৬। পৃথিবীপৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না—‘শুদ্ধ’। ৭। যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়—‘অশুদ্ধ’।৮। বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি—‘শুদ্ধ’।৯। কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে যে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে—‘শুদ্ধ’।১০। বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম থার্মোমিটার—‘অশুদ্ধ’।১১। নিম্ন বায়ুচাপের কারণে কোন স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি চলতে থাকে—‘শুদ্ধ’।১২। প্রতিদিনের বায়ুর গড় তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের অবস্থা হলো আবহাওয়া—‘শুদ্ধ’।১৩। আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়—‘শুদ্ধ’।১৪। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার—‘শুদ্ধ’।১৫। সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে—‘অশুদ্ধ’। ১৬। মেরু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম হয়—‘শুদ্ধ’।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: জলবায়ু কাকে বলে? জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো।উত্তর: কোনো স্থান বা অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে সে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে। জলবায়ুর উপাদানগুলো হলো—বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি।প্রশ্ন: বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া ও কমার কারণ লেখো।উত্তর: ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রে (বর্গমিটার বা বর্গসেন্টিমিটার) বায়ুমণ্ডলের যে ‘বল’ পড়ে তাকে বায়ুর চাপ বলা হয়। ব্যারোমিটারের সাহায্যে কোন স্থানের বায়ুচাপ মাপা যায়।বায়ুচাপ নানা কারণে বাড়ে ও কমে। যেখানে সূর্যতাপ বেশি পড়ে, সেখানে বায়ু উষ্ণ হয়ে আয়তনে বেড়ে যায়। এতে বায়ুর ঘনত্ব কমে যায় বলে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে সে স্থানে বায়ুচাপ কমে যায়।সূর্যের তাপ কম হলে বায়ুচাপ বেড়ে যায় এবং জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুচাপ বেড়ে যায়। ফলে আবহাওয়া শুষ্ক থাকে।উচ্চতার হ্রাসবৃদ্ধির ফলে বায়ুচাপ বাড়ে ও কমে। যেমন—সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।আবহাওয়া জলবায়ু১. কোন স্থানের বায়ুর তাপমাত্রা চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে।২. আবহাওয়া একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা।৩. আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়। ১. কোন স্থান বা অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে সে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে।২. জলবায়ু একটি বৃহৎ এলাকা অর্থাৎ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘ স্থায়ী অবস্থা।৩. জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায়।