বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১০
৯। অ্যাসিড নীল লিটমাসকে—
ক. বর্ণহীন করে খ. হলুদ করে
গ. লাল করে ঘ. গোলাপি করে
১০। H2SO4 একটি অ্যাসিড। কারণ—
i. এটি টক স্বাদযুক্ত
ii. এটি নীল লিটমাসকে লাল করে
iii. ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ থেকে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ফারজানা একটি বিকারে পিচ্ছিল-জাতীয় দ্রবণ নিয়ে তাতে লিটমাস দ্রবণ যোগ করায় সেটি নীল হয়ে গেল।
১১। দ্রবণটির প্রকৃতি ছিল—
i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১২। দ্রবণটিতে ফেনোফথ্যালিন দ্রবণ যোগ করলে কী বর্ণ ধারণ করতো?
ক. লাল খ. নীল গ. গোলাপি ঘ. বর্ণহীন
১৩। দ্রবণটির বৈশিষ্ট্য হচ্ছে এটি—
i. পানিতে দ্রবণীয় ii. বিদ্যুত্ পরিবাহী
iii. অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ও পানি উত্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৪। অ্যাসিডের মধ্যে ফেনোফথ্যালিন কোন বর্ণ ধারণ করে?
ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. বর্ণহীন
১৫। খাবার সোডার সংকেত কোনটি?
ক. NaHCO3 খ. Na2SO4
গ. Na2CO3 ঘ. NaCl
১৬। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম—
ক. ক্লোরাইড খ. সোডিয়াম স্টিয়ারেট
গ. সোডিয়াম কার্বনেট ঘ. কপার সালফেট
১৭। কোনটি লবণ?
ক. ZnSO4 খ. H2O গ. NaOH ঘ. KOH.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-১০
৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক।