বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
১২। প্রথম মহিলা মহাকাশচারী কে?
ক. মুসা ইব্রাহিম খ. হকিং
গ. গ্যাগরিন ঘ. তেরেসকোভা
১৩। রিলে স্টেশনের কাজে ব্যবহূত উপগ্রহ কোনটি?
ক. যোগাযোগ উপগ্রহ
খ. আবহাওয়া উপগ্রহ
গ. নৌপরিবহন উপগ্রহ
ঘ. সামরিক উপগ্রহ
১৪। মাটি, পানি ও বায়ুদূষণ নির্ণয়ে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
ক. আবহাওয়া উপগ্রহ
খ. যোগাযোগ উপগ্রহ
গ. সামরিক উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
১৫। যোগাযোগ উপগ্রহ ব্যবহূত হয়—
i. আবহাওয়া পূর্বাভাস জানতে
ii. টেলিভিশনে খেলা দেখতে
iii. টেলিফোনে কথা বলতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
ক. ১৩টি খ. ২৭টি
গ. ৩৪টি ঘ. ৬৩টি
১৭। গ্যালাক্সি হলো—
i. গ্রহ, নক্ষত্রের মধ্যে অবস্থিত খালি জায়গা ii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক iii. মহাবিশ্বের কোনো স্থানে ঘূর্ণায়মান ঘনীভূত পদার্থ ও জ্যোতিষ্কগুচ্ছ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
১৮। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো—
i. গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই
ii. গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে
iii. গ্রহের উপগ্রহ আছে, নক্ষত্রের উপগ্রহ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# নিচের ছকটি লক্ষ কর এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
কৃত্রিম উপগ্রহ কাজ
P হিমবাহের উপস্থিতি
নির্ণয়
Q বিমানের অবস্থান
নির্ণয়
R মহাবিশ্বের অজানা
তথ্য নির্ণয়
S পোকামাকড়
আক্রমণের তথ্য
১৯। Q উপগ্রহটি কী?
ক. যোগাযোগ উপগ্রহ
খ. নৌপরিবহন উপগ্রহ
গ. জ্যোতির্বিদ্যাবিষয়ক উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
২০। ছকে উল্লিখিত কাজের ভিত্তিতে কোনো দুটি উপগ্রহ একই প্রকৃতির?
ক. P ও Q খ. Q ও R
গ. R ও S ঘ. P ও S.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-১২
১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ঘ।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা