বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৪
১। কোনটি সর্বভুক?
ক. বাঘ খ. কুমির গ. বানর ঘ. সাপ
২। কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বক খ. বাঘ গ. শামুক ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন
৩। কোনটি উত্পাদক?
ক. শৈবাল খ. ছত্রাক গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া
৪। উদ্ভিদভোজী প্রাণীদের কী বলা হয়?
ক. বিয়োজক খ. প্রথম স্তরের খাদক
গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. তৃতীয় স্তরের খাদক
৫। বাস্তুসংস্থানে সজীব উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটি জৈব উপাদান?
ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন
গ. কার্বন ঘ. হিউমাস
৭। কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. পাখি খ. মুরগি গ. হরিণ ঘ. সারস
৮। প্রাকৃতিক পরিবেশে কত ধরনের বাস্তুতন্ত্র আছে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৯। কোন খাদ্যশৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়?
ক. ঘাসগরুমানুষ
খ. শস্যইঁদুরসাপইগল
গ. ঘাসফড়িংব্যাঙসাপময়ূর
ঘ. গমছাগলমানুষ
# নিচের ছকটি লক্ষ করো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাস্তুতন্ত্র
x (অজীব উপাদান) y (অজীব উপাদান)
a (উত্পাদক) b (খাদক) c

১০। কোনটি c-এর অন্তর্ভুক্ত?
ক. ব্যাকটেরিয়া খ. কীটপতঙ্গ
গ. ফাইটোপ্ল্যাংকটন ঘ. পাখি
১১। ওপরের ছকে—
i. X-এর ওপর Y নির্ভরশীল
ii. a-এর ওপর b নির্ভরশীল
iii. a-এর ওপর c নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। সঠিক খাদ্যশৃঙ্খল হলো—
i. ঘাসফড়িংটিকটিকিইগল
ii. শস্যখরগোসইঁদুর
iii. ঘাসখরগোশইগল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ভৌত উপাদান হলো—
i. মাটি ii. বায়ু iii. হিউমাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৫। ম্যানগ্রোভ বনে কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বানর খ. কচ্ছপ গ. হরিণ ঘ. শূকর
১৬। বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ কীরূপ?
ক. উভমুখী খ. চক্রাকার গ. একমুখী ঘ. দ্বিমুখী
১৭। বাস্তুসংস্থানে পুষ্টির প্রবাহ কীরূপ?
ক. দ্বিমুখী খ. উভমুখী
গ. একমুখী ঘ. চক্রাকার। (শেষ)
সঠিক উত্তর
অধ্যায়-১৪
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা