বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ক. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?
খ. উদ্ভিদ নামকরণ বলতে কী বোঝায়?
গ. চিত্র- m প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো।
ঘ. চিত্র- n এর প্রাণী চাষ করে আমরা কীভাবে লাভবান হতে পারি? মতামত দাও।
উত্তর-ক.
প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।
উত্তর-খ.
গন নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে। যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo Sapiens। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়।
উত্তর-গ.

.
.


চিত্র- m এর প্রাণীটি হাইড্রা। চিত্র- m (হাইড্রা)-এর বৈশিষ্ট্যগুলো হলো: ১. হাইড্রা দ্বিস্তরী প্রাণী, দেহ এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামে দুটি ভ্রূণীয় কোষস্তর নিয়ে গঠিত। এই দুই স্তরের মাঝে অকোষীয় মেসোগ্লিয়া রয়েছে।
২. এর দেহে সিলেন্টেরন বা গ্র্যাসটোভাসকুলার নামের দেহগহ্বর আছে। এটি পরিপাক ও সংবহনে অংশ নেয়।
৩. এক্টোডার্ম নামের ভ্রূণীয় কোষস্তরে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে।
উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো Cnidaria পর্বের প্রাণীদের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ। সুতরাং চিত্র- m এর প্রাণীটি Cnidaria পর্বের অন্তভুর্ক্ত।
উত্তর-ঘ.
চিত্র- n এর প্রাণীটি শামুক। বাণিজ্যিকভাবে শামুক চাষ করা না হলেও এটি চাষের মাধ্যমে আমরা বিভিন্ন দিক দিয়ে লাভবান হতে পারি। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:
১. শামুকের শক্ত খোলক পুড়িয়ে চুন তৈরি করা হয়, যা পানের সঙ্গে খেতে এবং দালান চুনকামের কাজে ব্যবহার করা হয়।
২. শামুকের খোলককে গ্রামাঞ্চলে চামচ ও চাকুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
৩. শামুক চুন অধিক ক্যালসিয়ামসমৃদ্ধ ও প্রাকৃতিক গুণসম্মত, যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
৪. শামুকের দেহের কোমল অংশকে বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
৫. শামুকের খোলক থেকে উজ্জ্বল অলংকার, চাবির রিং ইত্যাদি তৈরি করা হয়।
৬. বড় বড় মাছ ধরার জন্য বড়শির টোপ হিসেবে শামুকের নরম অংশ ব্যবহৃত হয়।
৭. শামুকের খোলকচূর্ণ হাঁস-মুরগি এবং ভেতরের নরম অংশ মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
৮. শামুকের খোলকচূর্ণ থেকে চুন তৈরি, বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি, নরম দেহকে খাদ্য হিসেবে বিভিন্ন দেশে রপ্তানি ইত্যাদি কাজে নিয়োজিত থেকে বহু লোক জীবিকা নির্বাহ করে।
সুতরাং ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, চিত্র- n এর প্রাণীটি চাষের মাধ্যমে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা