বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কোন উদ্ভিদ নিজে খাদ্য প্রস্ত্তত করতে পারে না?
ক. গাঁদা ফুল খ. কুমড়াগাছ গ. ছত্রাক ঘ. শেওলা
২। দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের?
ক. ঢেঁকি শাক খ. মগ গ. ক্লোরেলা ঘ. মাশরুম
৩। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. তাল খ. সুপারি গ. শেওলা ঘ. আম
৪। কোনটি ফলে পরিণত হয়?
ক. গর্ভমুণ্ড খ. গর্ভাশয় গ. গর্ভদণ্ড ঘ. পাতা
৫। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?
ক. ফলে খ. ভ্রূণে গ. রসালো ত্বকে ঘ. বীজে
৬। স্টার ফিস, সি আর্চিন ইত্যাদির বহিঃত্বক—
ক. কাঁটাযুক্ত খ. মসৃণ গ. গর্তময় ঘ. তৈলাক্ত
৭। কোনো কোনো অমেরুদণ্ডীতে যে সিলেন্টরন দেখা যায়, তা আসলে কী?
ক. উপাঙ্গ খ. বক্ষ গ. বহিঃত্বক ঘ. ফাঁপা শরীর
৮। ত্বকে লোম, আঁইশ বা পালক কিছুই নেই—
ক. শোল খ. হরিণ গ. কুনো ব্যাঙ ঘ. ইঁদুর
৯। জীবজগৎ কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১০। বিজ্ঞানী শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৭৮ খ. ১৯৭৭ গ. ১৯৮৮ ঘ. ১৯৭৬
১১। ঢেঁকি শাক কোন জাতীয় উদ্ভিদ?
ক. ব্রায়োফাইটা খ. টেরিডোফাইটা
গ. থ্যালোফাইটা ঘ. গ্রম্বিওফাইটা
১২। ১ ঘণ্টায় কত সেকেন্ড?
ক. ৩৫০০ খ. ৩৬০০ গ. ৩০০ ঘ. ৪০০
১৩। স্বভোজী জীব নিচের কোনটি?
ক. সরীসৃপ খ. ব্যাঙ গ. মাছ ঘ. শৈবাল
১৪। নিচের কোনটি অণুবীক্ষণ যন্ত্রের সাহাযে্য দেখতে হয়?
ক. শৈবাল খ. ছত্রাক গ. পেনিসিলিয়াম ঘ. ব্যাকটেরিয়া
১৫। প্রবালকীটের দেহের ভেতর যে গহ্বর থাকে, তাকে কী বলে?
ক. এন্টেনা খ. কোষগহ্বর গ. সিলেন্টেরন ঘ. পুঞ্জাক্ষী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ।
সহকারী শিক্ষক