বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-৩ ও ৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৬. একাধিক কোষ মিলে কী গঠন করে?
ক. টিস্যু খ. অঙ্গ
গ. তন্ত্র ঘ. নিউক্লিয়াস
১৭. নিচের কোনটিতে কোষপ্রাচীর দেখা যায়?
ক. তেলাপোকা খ. অ্যামিবা
গ. পিঁয়াজ ঘ. মশা
১৮. কোষের প্রাণকেন্দ্র কোনটি?
ক. নিউক্লিয়াস খ. রাইবোসোম
গ. ক্রোমোসোম ঘ. মাইটোকন্ড্রিয়া
১৯. নিচের কোনটি প্রাণিকোষে পাওয়া যায়?
ক. কোষপ্রাচীর খ. সেন্ট্রিওল
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. প্লাস্টিড
২০. সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
ক. পানি ও কার্বন ডাই-অক্সাইডের সমন্বয়ে
খ. পানি ও অক্সিজেনের সমন্বয়ে
গ. খনিজ লবণ ও হাইড্রোজেনের সমন্বয়ে
ঘ. ক্লোরোপ্লাস্টও নাইট্রোজেনের সমন্বয়ে
২১. শক্তির আধার বলা হয় কোনটিকে?
ক. কোষগহ্বর খ. মাইটোকন্ড্রিয়া
গ. নিউক্লিয়াস ঘ. প্রোটোপ্লাজম
২২. সবুজ উদ্ভিদের কোষে উপস্থিত প্লাস্টিডের নাম কী?
ক. লিউকোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. টোলোপ্লাস্ট
২৩. কোষ রস কোথায় থাকে?
ক. সেন্ট্রোসোমে খ. কোষগহ্বরে
গ. প্লাস্টিডে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
২৪. কোষের অঙ্গাণুগুলো ধারণ করে—
ক. ক্রোমোসোম খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস ঘ. ক্লোরোপ্লাস্ট
২৫. উদ্ভিদ রঙিন হয় কোনটির জন্য?
ক. ক্লোরোপ্লাস্ট খ. লিউকোপ্লাস্ট
গ. ক্রোমোপ্লাস্ট ঘ. ক্রোমোসোম
২৬. বংশগতির ধারক-বাহক কোনটি?
ক. RNA খ. জিন
গ. প্রোটিন ঘ. নিউক্লিয়াস
২৭. প্রোটোপ্লাজমে পানির শতকরা পরিমাণ কতো?
ক. ৬০-৭০ খ. ৭০-৯০
গ. ৭৫-৯৫ ঘ. ৭৫-৮৫
২৮. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৬৬৫ খ. ১৭৬৫
গ. ১৮৬৫ ঘ. ১৯৬৫
২৮. কোষের সাইট্রোপ্লাজমকে ঘিরে রাখে কোনটি?
ক. কোষপর্দা খ. কোষপ্রাচীর
গ. কোষ আবরণী
ঘ. প্লাজমা আবরণী
২৯. কাজের ভিত্তিতে কোষকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি।

অধ্যায়-৪
১. কোনটি মরিচের মতো একটি আদর্শ সপুস্পক উদ্ভিদ?
ক. ধান খ. গম গ. লাউ ঘ. সরিষা
২. কোনটি প্রধান মূলে জন্ম নেয়?
ক. প্রাথমিক মূল খ. শাখা মূল
গ. মূলরোম ঘ. ভ্রুণ মূল
৩. অশাখ কাণ্ডের উদাহরণ কোনটি?
ক. আম খ. কাঁঠাল
গ. ম্যাগনেলিয়া ঘ. নারিকেল
৪. কোন গাছের পাতায় বৃন্ত নেই?
ক. পদ্ম খ. শিয়ালকাঁটা
গ. শাপলা ঘ. জাম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. ক।
অধ্যায়-৪
১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ।
সহকারী শিক্ষক