বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১০। সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১। সবুজ উদ্ভিদ শর্করা খাদ্য উত্পাদন করে কিসের সাহায্যে? ক. ক্লোরোপ্লাস্ট খ. পানি ও কার্বন ডাই-অক্সাইড
গ. সূর্যালোকের উপস্থিতি ঘ. সবগুলো
১২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উত্পন্ন হয়? ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. ভিটামিন
১৩। কোনটি আলোর প্রধান উত্স?
ক. চন্দ্রলোক খ. বৈদ্যুতিক বাতির আলো
গ. সূর্যালোক ঘ. সৌরবিদ্যুত্
১৪. কোনটি কয়লা, গ্যাসের শক্তির মূল উত্স?
ক. মাটি খ. সূর্য গ. খনিজ পদার্থ ঘ. বায়ু
১৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উত্পন্ন গ্যাসটির নাম কী?
ক. নাইট্রোজেন খ. মিথেন গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
১৬. সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের পরীক্ষার জন্য কোন উদ্ভিদটি ব্যবহূত হয়?
ক. শৈবাল খ. ফণিমনসা গ. ছত্রাক ঘ. হাইড্রিলা
১৭. শর্করা খাদ্য কোথা থেকে তৈরি হয়?
ক. কাণ্ড খ. পাতা থেকে গ. ফুল থেকে ঘ. মূল থেকে
১৮। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো—
i. পানি ii. আলো iii. অক্সিজেন। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। কোন ধরনের উদ্ভিদ দেহতল দিয়ে পানি শোষণ করে?
ক. উভচর খ. মুক্ত ভাসমান
গ. আবদ্ধ ভাসমান ঘ. নিমজ্জিত জলজ।
২০। মানুষের প্রাথমিক খাদ্য কোনটি?
ক. আমিষ খ. স্নেহ গ. ভিটামিন ঘ. শর্করা
২১। সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ করেছে কোনটি?
ক. শ্বসন খ. প্রস্বেদন গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ
২২। শ্বসনপ্রক্রিয়াটির ওপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীল কেন?
ক. আলোকশক্তি সরবরাহ করে বলে খ. তাপশক্তি সরবরাহ করে বলে গ. রাসায়নিক শক্তি সরবরাহ করে বলে ঘ. পারমাণবিক শক্তি সরবরাহ করে বলে
২৩। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য কোনটি?
ক. আমিষ খ. স্নেহ গ. ভিটামিন ঘ. শর্করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫: ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০.ঘ ২১.ঘ ২২.খ ২৩.গ।
সহকারী শিক্ষক