বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

(i) 2HCl+MgO MgCl2+H2O

(ii) 2H2+O2 2H2O
প্রশ্ন:
ক. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
খ. লাইমওয়াটার বলতে কী বোঝায়?
গ. (i) নং বিক্রিয়াটি কী ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. (ii) নং বিক্রিয়টি কি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের? মতামত দাও।
উত্তর-ক.
যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সাধারণভাবে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে।

উত্তর-খ.
চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উত্পন্ন হয়।

CaO + H2O Ca(OH)2
চুন পানি ক্যালসিয়াম হাউড্রোক্সাইড
উত্পন্ন Ca(OH)2 কুইক লাইম নামে পরিচিত। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি উত্পন্ন হয়, যার ফলে পানি ফুটতে থাকে।
কুইম লাইম বা Ca(OH)2 পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়। আর পানিতে Ca(OH)2-এর সম্পৃক্ত দ্রবণকেই চুনের পানি বা লাইম ওয়াটার বলে।
উত্তর-গ.
(i) নং বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। এ বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের সংযোগে লবণ ও পানি উত্পন্ন হয়।
(i) নং বিক্রিয়াটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), ক্ষারক ম্যাগনেসিয়াম অক্সাইডের (MgO) সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2) নামক লবণ ও পানি উত্পন্ন করে। সুতরাং এটি প্রশমন বিক্রিয়া।

উত্তর-ঘ.
(ii) নং বিক্রিয়াটি হলো,
2H2+O2 2H2O।
বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উত্পন্ন করে। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উত্পন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে।
আর যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উত্পন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।
(ii) নং বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উত্পন্ন করে। কাজেই এটি সংযোজন বিক্রিয়া।
আবার হাউড্রোজেন ও অক্সিজেন উভয়ই মৌল। কাজেই সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞানুসারে এটি সংশ্লেষণ বিক্রিয়া।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে (ii) নং বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা