বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১। কথা বলা শিখতে কোন অঙ্গের গুরুত্ব বেশি?
ক. কান খ. নাক গ. জিব ঘ. চোখ
২। অন্তঃকর্ণ কয়টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩। কোনটি বহিঃকর্ণের অংশ?
ক. পিনা খ. ইউট্রিকুলাস গ. স্যাকুলাস ঘ. অস্থি
৪। পিনার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. কানের ভেতরের অংশ খ. অস্থি নির্মিত অংশ
গ. মাংসবিহীন অংশ ঘ. মাংস ও কোমলস্থি দ্বারা গঠিত
৫। মধ্যকর্ণে কী থাকে?
ক. রক্তনালিকা খ. বায়ুপূর্ণ থলি
গ. জেলির মতো পদার্থ ঘ. জলীয় পদার্থ
৬। কানের সঙ্গে গলার সংযোগের জন্য একধরনের কী থাকে?
ক. অস্থি খ. নল গ. পেশি ঘ. তরুণাস্থি
৭। অডিটরি ক্যাপসুল কী?
ক. একধরনের অস্থি খ. একধরনের তরুণাস্থি
গ. একধরনের পেশি ঘ. একধরনের তন্ত্র
৮। সূক্ষ্ম লোমের উপস্থিতি রয়েছে কোন কর্ণে?
ক. পিনাস খ. কর্ণপটহে গ. স্যাকুলাসে ঘ. অন্তঃকর্ণে
৯। কানের সমস্যায় কোন রোগ দেখা দিতে পারে?
ক. বধিরতা খ. অন্ধত্ব গ. রিকেটস রোগ ঘ. রাতকানা
১০। অন্তঃচর্মে রয়েছে—
ক. তেলগ্রন্থি খ. স্বেদগ্রন্থি গ. ঘর্মগ্রন্থি ঘ. সবগুলো
১১। চোখের রেটিনার ক্ষেত্রে—
i. অক্ষিগোলকের বাইরের স্তর
ii. এতে বড় কোনো কোষ আছে
iii. এটি আলোকসংবেদী স্তর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কর্ণিয়ার ক্ষেত্রে—
i. স্ক্লেরাব সামনে চকচকে অংশ ii. এটি খুবই স্বচ্ছ
iii. এর মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। নিচের কোনটি শামুকের মতো প্যাঁচানো নালিকা?
ক. ইউট্রিকুলাস খ. স্যাকুলাস গ. মধ্যকর্ণ ঘ. ক ও খ
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাসান অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে গেল, চিকিৎসক তাকে ইনজেকশন দেন। এ সময় সে ব্যথায় কেঁদে ওঠে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে।
১৪। হাসানের কেঁদে ওঠার কারণ কী?
ক. ভয় খ. আবেগ গ. ব্যথা ঘ. অনুভূতি
১৫। হাসানের চোখ দিয়ে পানি পড়ার কারণ—
i. সুচ ফোটানো ii. অনুভূতি iii. রাগ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। শব্দ কর্ণকুহরে পাঠায় কোনটি?
ক. কর্ণপটহ খ. স্ক্লেরা গ. স্যাকুলাস ঘ. পিনা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ।
সহকারী শিক্ষক