বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানের অধ্যায়-৯ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

.
.

প্রশ্ন:
ক. তড়িৎ প্রবাহের একক কী?
খ. পর্যবৃত্ত প্রবাহ বলতে কী বোঝায়?
গ. চিত্র-১ বর্তনীটির মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?
ঘ. গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-১ এবং চিত্র-২-এর মধ্যে কোন বর্তনীটির ব্যবহার সুবিধাজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর: ক.
তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।
উত্তর: খ.
পর্যাবৃত্ত প্রবাহ: যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়, তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে।
বর্তমানে বিশ্বের সব দেশের বিদ্যুৎ সরবরাহ পর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে ডায়নামো বা জেনারেটর। বাতি জ্বালানো, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহৃত হয়।
উত্তর: গ.
দেওয়া আছে,
বিভব পার্থক্য = ২২০ ভোল্ট
বাতির ক্ষমতা = (৩০ + ৩০) ওয়াট
= ৬০ ওয়াট
বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বের করতে হবে।
আমরা জানি,
বৈদ্যুতিক ক্ষমতা =
বিভব পার্থক্য ´ বিদ্যুৎ প্রবাহ

বা, বিদ্যুৎ প্রবাহ = বৈদ্যুতিক ক্ষমতা
বিভব পার্থক্য
বা, বিদ্যুৎ প্রবাহ = ৬০
২২০
বিদ্যুৎ প্রবাহ = ০.২৭ অ্যাম্পিয়ার
০.২৭ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে।

উত্তর: ঘ.
চিত্র-১ সিরিজ বর্তনী এবং চিত্র-২ সমান্তরাল বর্তনী। গৃহে বিদ্যুতায়নের জন্য ২ নং চিত্রের বর্তনীর ব্যবহার সুবিধাজনক। ২নং চিত্রে দুটি বাতিই সমান্তরালে সংযোগ করা আছে। এতে দুটি বাতিই ব্যাটারির সম্পূর্ণ ভোল্টেজ পাবে। এতে একটি বাতি ফিউজ হলে অন্যটি জ্বলবে। কিন্তু ১ নং চিত্রের বর্তনীতে বাতিগুলো সিরিজ সংযোগে আছে বলে সব বাতি সমান ভোল্টেজ পাবে না। একটি বাতি ফিউজ হয়ে গেলে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে অন্য বাতিগুলো জ্বলবে না। গৃহে বিদ্যুতায়নের মূলকথা প্রতিটি বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগস্থলে উপযুক্ত ভোল্টেজ প্রয়োগ করা। সমান্তরাল বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ উৎস থেকে আগত প্রধান দুটি তারের সঙ্গে প্রতিটি বাতি ও পাখা এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি পরস্পরের সমান্তরালে অবস্থান করে। প্রতিটি শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ থাকে। প্রতিটি শাখা লাইনে পৃথক ফিউজ থাকায় যে বৈদ্যুতিক সরঞ্জামটি চালানো দরকার, সেটিই চালানো যায়। এতে বিদ্যুতের অপচয় রোধ হয়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-২ এর বর্তনীটির ব্যবহার সুবিধাজনক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা