বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
১৭। স্বাদকোরক জিবের কোষে থাকে—
i. সামনে ii. পেছনে iii. পাশে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮। ককলিয়া কোথায় থাকে?
ক. অন্তঃকর্ণে খ. বহিঃকর্ণে
গ. মধ্যকর্ণে ঘ. কর্ণপটহে
১৯। নাকের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২০। যেকোনো গন্ধের অনুভূতির মাধ্যম হিসেবে কাজ করে কোন সংবেদী অঙ্গ?
ক. ত্বক খ. চোখ গ. কান গ. নাক
২১। নাকের মধ্যে কোন ঝিল্লির আবরণ থাকে?
ক. শ্লেষা ঝিল্লির খ. ঘ্রাণ ঝিল্লি
গ. পেরিপ্লাজমিক ঝিল্লি
ঘ. সাইটোপ্লাজমিক ঝিল্লি
২২। শিশুদের জিবের ওপর ছত্রাকের আক্রমণে কিসের মতো ছোট ছোট দাগ দেখা যায়?
ক. গোলাপি রঙের মতো খ. দইয়ের মতো
গ. কালো রঙের মতো ঘ. দুধের মতো
২৩। স্বাদ গ্রহণের জন্য জিবে কয় ধরনের স্বাদকোরক থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৪। জিবের যত্নের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ঘা হলে চিকিৎসকের পরামর্শ নিষ্প্রয়োজন
খ. খাওয়ার স্যালাইন দিয়ে কুলকুচি করা উপকারী
গ. দাঁত ব্রাশ করার সময় নিয়মিত পরিষ্কার করা
ঘ. শিশুদের জিব পরিষ্কার করতে হয় না
২৫। দেহের কোন অংশ থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়?
ক. অন্তঃচর্ম খ. উপচর্ম
গ. নাসাপথ ঘ. স্যাকুলাস
২৬। দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় কোনটি?
ক. নাক খ. জিব গ. ত্বক ঘ. কান
২৭। স্বেদগ্রন্থির সংখ্যা বেশি থাকে কোথায়?
ক. লোমযুক্ত স্থানে খ. চুলে
গ. লোমহীন স্থানে ঘ. লোমের মূলে
২৮। নিচের কোন অঙ্গটির চামড়া খুব পাতলা?
ক. হাতের তালুর খ. পায়ের তালুর
গ. মাথার ঘ. ঠোঁটের
২৯। নিচের কোনটি ত্বকের রোগ?
ক. দাদ খ. ক্যানসার
গ. অ্যাজমা ঘ. ব্রংকাইটিস
৩০। উপচর্মে কোনটি রয়েছে?
ক. ঘামগ্রন্থি খ. তেলগ্রন্থি
গ. স্বেদগ্রন্থি ঘ. লোমকূপ।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ক।
সহকারী শিক্ষক