সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য দেওয়া হলো বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে একটি সৃজনশীল প্রশ্নে²াত্তর।
E + H2SO4 « K2SO4 + H2O
প্রশ্ন:
ক. সাবানের রাসায়নিক সংকেত লেখো।
খ. নির্দেশক বলতে কী বোঝায়?
গ. সমীকরণে E যৌগটি একটি ক্ষার—প্রমাণ করো।
ঘ. E-এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে কি না? যুক্তি দাও।
উত্তর: ক.
সাবানের রাসায়নিক সংকেত C17H35COONa
উত্তর: খ.
যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের অ্যাসিডীয়, ক্ষারকীয় বা নিরপেক্ষ প্রকৃতি নির্দেশ করে এবং আয়তনিক বিশ্লেষণে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাকে নির্দেশক বলে।
যেমন: লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ ইত্যাদি।
উত্তর: গ.
সমীকরণে E যৌগটি KOH (পটাশিয়াম হাইড্রোক্সাইড)। কারণ উৎপাদে লবণটি K2SO4 এবং বাকি অংশ H2O। কাজেই KOH একটি ক্ষার প্রমাণ করলেই যথেষ্ট হবে।
KOH সহজেই পানিতে দ্রবীভূত হয়। এর জলীয় দ্রবণ (OH-) আয়ন দেয়।
KOH « K++ OH-
তা ছাড়া KOH-এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। KOH, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে।
KOH + HCl « KCl+ H2O
সুতরাং বলা যায়, KOH একটি ক্ষার।
উত্তর ঘ.
কার্বনেট লবণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে।
উদ্দীপকে E-এর স্থলে যে লবণটি ব্যবহারের কথা বলা হয়েছে, তা একটি কার্বনেট লবণ। কাজেই এটি H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করবে।
উদ্দীপকে E-এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে। কারণ, অ্যাসিড কার্বনের লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
তাই উদ্দীপকে ZnCO3 লবণ ব্যবহার করলে CO2 গ্যাস পাওয়া যাবে।
ZnCO3 + H2SO4 « ZnSO4 + H2O + CO2.
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা