সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে একটি সৃজনশীল প্রশ্নে²াত্তর।

প্রশ্ন:
ক. লবণ কাকে বলে?
খ. সালফিউরিক অ্যাসিডে কখনো পানি ঢালতে হয় না কেন?
গ. ১ নং টেস্টটিউবের যৌগটি একটি অ্যাসিড— ব্যাখ্যা করো।
ঘ. ২ ও ৩ নং টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়— বিশ্লেষণ করো।
উত্তর-ক.
লবণ: অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাউড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, তাকে লবণ বলে। যেমন— NaCl
উত্তর-খ.
সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। পানির প্রতি এই অ্যাসিডের আসক্তি অনেক বেশি। এই অ্যাসিডে পানি ঢাললে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিডে পানি ঢাললে অ্যাসিড গরম হয়ে ফুটতে আরম্ভ করে এবং পানি উত্তাপে বাষ্পীভূত হয়ে আশেপাশের গাঢ় সালফিউরিক অ্যাসিডকে চারদিকে ছিটিয়ে দেয়। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ কারণে সালফিউরিক অ্যাসিডে কখনো পানি ঢালতে হয় না।
উত্তর-গ.
১ নং টেস্টটিউবের যৌগটি HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড), যা একটি অ্যাসিড। কারণ—
১. এটি টক স্বাদযুক্ত।
২. হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
৩. এটি জলীয় দ্রবণে H+ দেয়।
৪. এটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
Zn + HCl « ZnCl2 + H2
৫. এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।
NaOH + HCl NaCl + H2O
৬. হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
HCl + Na2CO3 « NaCl + CO2 + H2O
উত্তর-ঘ.
২ নং টেস্টটিউবের যৌগটি হচ্ছে ZnO যা ধাতুর অক্সাইড। আবার ৩ নং টেস্টটিউবের যৌগটি হচ্ছে Cu(OH)2 যা ধাতুর হাইড্রোক্সাইড। যেকোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ, যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। ২ ও ৩ নং টেস্টটিউবে যথাক্রমে জিংক অক্সাইড একটি ধাতু জিংকের অক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড হচ্ছে কপার দাতুর হাইড্রোক্সাইড। এরা উভয়ই ক্ষারক। এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
ZnO + HCl « ZnCl2 + H2O
Cu(OH)2 + HCl « CuCl2 + H2O
আবার, পানিতে দ্রবণীয় ক্ষারককেই ক্ষার বলে। জিংক অক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড ক্ষারক দুটি পানিতে অদ্রবণীয়। তাই এ ক্ষারক দুটি ক্ষারকই, ক্ষার নয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ২ ও ৩ নং টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা