বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
অর্পাদের জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছকে দ্রুত বাড়ায় ডগাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। অর্পা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতরের দিকে এনে দিলেও এরা জানালার দিকে ধাবিত হয়।
১৬। অর্পার গাছটি কীসের জন্য কারণে জানালার দিকে ধাবিত হয়?
ক. বাতাস খ. জলীয়বাষ্প গ. আলো ঘ. তাপ
১৭। অর্পার মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে—
i. অ্যাবসিসিক অ্যাসিড ii. সাইটোকাইনিন
iii. জিবরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। রেচন অঙ্গ হলো—
i. ফুসফুস ii. বৃক্ক iii. চর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। মস্তিষ্কের প্রধান অংশ কোনটি?
ক. সেরিব্রাম খ. পনস
গ. থ্যালামাস ঘ. হাইপোথ্যালামাস
২০। মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে?
ক. সেরিব্রাম খ. সেরিবেলাম
গ. পনস ঘ. মেডুলা
২১। ডেনড্রন সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
ক. কোষদেহ খ. অ্যাক্সন
গ. সিন্যাপস ঘ. ডেনড্রাইট
২২। তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে?
ক. সেরিব্রাম খ. থ্যালামাস
গ. পনস ঘ. সেরিবেলাম
২৩। কোন অংশটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সঙ্গে সংযোজিত করে
ক. থ্যালামাস খ. সেরিবেলাম
গ. মেডুলা ঘ. পনস
২৪। কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়?
ক. ত্বক খ. বৃক্ক গ. যকৃৎ ঘ. ফুসফুস
২৫। স্নায়ুতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৬। নিউরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুইটি
২৭। গুরুমস্তিষ্ক ও পনস-এর মাঝখানে অবস্থান করে—
i. সেরিব্রাম ii. মধ্যমস্তিষ্ক iii. লঘু মস্তিষ্ক
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. ক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা