বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১৭। গঠন ও বৈশিষ্টে্যর ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক. তিনটি খ. পাঁচটি
গ. সাতটি ঘ. নয়টি
১৮। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
# নিচের ছকটি লক্ষ কর এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
P প্রাণীর ডানা ও হিমোসিল নামক দেহগহ্বর থাকে
Q প্রাণীর পালক ও ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে
R প্রাণী ডিম পাড়ে ও শীতল রক্তবিশিষ্ট
S প্রাণীর আঁইশ ও যুগ্ম পাখনা থাকে

১৯। ছকের কোন প্রাণিটি অমেরুদণ্ডী?
ক. P খ. Q গ. R ঘ. S
২০। উড়তে পারে—
i. P ও Q প্রাণী ii. Q ও R প্রাণী
iii. P ও S প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। কোনটি স্তন্যপায়ী?
ক. কুমির খ. দোয়েল
গ. সাপ ঘ. উট
২২। কোনটির ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত?
ক. কাক খ. বাঘ
গ. টিকটিকি ঘ. কুনোব্যাঙ
২৩। কোনটি কঙ্কাল তরুণাস্থিময় এবং দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
ক. অ্যাসিডিয়া
খ. পেট্রোমাইজন
গ. হাঙ্কর ঘ. ব্রাঙ্কিওস্টোমা
২৪। কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
ক. হাইড্রা খ. কেঁচো
গ. আরশোলা ঘ. তারা মাছ
২৫। কর্ডাটা পর্বের উন্নত উপপর্ব হলো—
i. ইউরোকর্ডাটা
ii. সেফালোকর্ডাটা
iii. ডার্টিব্রাটা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ও ii ঘ. i ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ।
প্রভাষক, রূপনগর মডেল
স্কুল ও কলেজ, ঢাকা