
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কোনটি তরল গ্যাস দ্রবণ?
ক. মধু খ. কোমল পানীয় গ. ভিনেগার ঘ. স্যালাইন
২। কোনটি কলয়েড?
ক. দুধ খ. শরবত গ. চিনির দ্রবণ ঘ. লবণের দ্রবণ
৩। তুঁতের রাসায়নিক নাম কী?
ক. কপার নাইট্রেট খ. জিঙ্ক সালফেট
গ. কপার সালফেট ঘ. অ্যামোনিয়াম ক্লোরাইড
৪। কলয়েডের উদাহরণ কোনটি?
ক. শরবত খ. দুধ
গ. সমুদ্রের পানি ঘ. অ্যান্টিবায়োটিকের মিশ্রণ
৫। কত ডিগ্রি তাপমাত্রায় ১০০ গ্রাম পানিতে ৩৬ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে?
ক. ১০০হ্ন সে. খ. ২৫হ্ন সে.
গ. ২৫হ্ন কেলভিন ঘ. ২৭হ্ন কেলভিন
৬। কোনটি তরল-তরল দ্রবণ?
ক. লেবুর শরবত খ. কোমল পানীয়
গ. ভিনেগার ঘ. স্যালাইন
৭। রঙিন দ্রবণের ক্ষেত্রে রঙের তীব্রতা দ্রবণের কোনটিকে নির্দেশ করে?
ক. গাঢ়ত্ব খ. লঘুত্ব গ. দ্রাবক ঘ. দ্রব
৮। একটি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়—
i. দ্রব মিশিয়ে ii. দ্রাবক মিশিয়ে
iii. দ্রবণের তাপমাত্রা বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ ii ও ii ঘ i, ii ও iii
৯। সেভেন আপ—
i. তরল-তরল দ্রবণ ii. তরল গ্যাসের দ্রবণ
iii. CO2 গ্যাস মিশ্রিত দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
১০। সিরকা বা ভিনেগার ক্ষেত্রে—
i. ৬-১০ শতাংশ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
ii. আচার সুস্বাদু করার জন্য ব্যবহার করা হয়
iii. ৪০ শতাংশ ফরমালডিহাইডের জলীয় দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক।
সিনিয়র শিক্ষক