বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
২৩। ডাল কী ধরনের মিশ্রণ?
ক. সমসত্ত্ব মিশ্রণ খ. অসমসত্ত্ব মিশ্রণ
গ. কলয়েড ঘ. সাসপেনশন
২৪। কোনটি দ্রবকে দ্রবীভূত করে?
ক. দ্রবণ খ. দ্রাবক গ. দ্রব্য ঘ. দ্রাব্যতা
২৫। ২৫হ্ন সে. তাপমাত্রায় লবণের দ্রবণীয়তা কত গ্রাম?
ক. ২৫ খ. ৩০ গ. ৩৯ ঘ. ৩৬
২৬। কোনটি তরল-কঠিন দ্রবণ?
ক. চিনির শবরত খ. দুধ
গ. নদীর পানি ঘ. কুয়াশা
২৭। দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রাবকের দ্রব গ্রহণের ক্ষমতা কী হয়?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. প্রথমে হ্রাস ও পরে বৃদ্ধি পায়
২৮। কোন তরল-তরল দ্রবণ পরস্পরের সঙ্গে সম্পূর্ণ মিশ্রণীয়?
ক. পানি + পারদ খ. পানি + তেল
গ. পানি + ইথানল ঘ. পানি + ইথার
২৯। মাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান কী ধরনের মিশ্রণ?
ক. তরল-তরল খ. তরল-গ্যাস
গ. তরল-কঠিন ঘ. গ্যাস-গ্যাস
৩০। সর্বজনীন দ্রাবক কোনটি?
ক. পানি খ. ইথানয়িক অ্যাসিড
গ. স্পিরিট ঘ. অ্যাসিটোন
৩১। বর্তমানে পরিস্রাবণ প্রক্রিয়ার সবচেয়ে আধুনিক পদ্ধতি কোনটি?
ক. ফিল্টার পেপার
খ. মেমব্রেন ফিল্টার
গ. সূক্ষ্মভাবে তৈরি কাপড়
ঘ. তারজালি
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাবুল বাজার থেকে কিনে আনা লবণে বালু দেখতে পেল। এখন সে লবণ থেকে বালু পৃথক করতে তত্পর হয়ে উঠল।
৩২। বাবুল এ ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করবে?
ক. বাষ্পীকরণ খ. বাষ্পীভবন
গ. থিতান ঘ. পরিস্রাবণ
৩৩। বাবুলের পৃথক্করণে—
i. ছাঁকনির মধ্যে অবশেষ জমা হবে
ii. বিকারে ফোঁটায় ফোঁটায় পরিশ্রুত তরল জমা হবে
iii. তাপের প্রয়োজন হবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। কলয়েডে যেটির পরিমাণ বেশি থাকে, তাকে কী বলে?
ক. অবিচ্ছিন্ন ফেজ খ. ডিসপারসড ফেজ
গ. Continuous phase
ঘ. ক ও গ উভয়ই
৩৫। পাতন যন্ত্রে পরীক্ষণীয় লবণাক্ত পানিকে কোনটিতে রাখা হয়?
ক. গোলতলীয় ফ্লাস্কে খ. শীতকে
গ. কাচনলে ঘ. অ্যাডাপটারে
৩৬। শৈলী চকের মিহি গুঁড়া এক গ্লাস পানিতে যোগ করে মিশ্রণ তৈরি করল। মিশ্রণটি কী ধরনের?
ক. সমসত্ত্ব মিশ্রণ খ. অসম্পৃক্ত দ্রবণ
গ. সাসপেনশন ঘ. কলয়েড।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ক
২৮. গ ২৯. খ ৩০. ক ৩১. খ ৩২. ঘ
৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. গ।
সিনিয়র শিক্ষক