বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
# নিচের চিত্র থেকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

.
.

১৬। কোনটি পরাগরেণু ধারণ করে?
ক. m খ. n গ. o ঘ. p
১৭। চিত্রে p অংশটি—
i. ফলে পরিণত হয় ii. বীজে পরিণত হয় iii. বংশবিস্তারে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। কোনটি প্রকৃত ফল?
ক. আম খ. আতা
গ. আপেল ঘ. চালতা।
# নিচের চিত্র থেকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

.
.

১৯। চিত্রে p অংশটি কী?
ক. ডিম্বাণু খ. প্রতিপাদ কোষ
গ. সেকেন্ডারি নিউক্লিয়াস
ঘ. সহকারী কোষ
২০। ভ্রুণ ও সস্য সৃষ্টিতে অংশ নেয়—
ক. P ও Q খ. P ও R
গ. Q ও R ঘ. Q ও S
২১। নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন খ. পরাগনালি সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি ঘ. গর্ভাশয়
২২। স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে
ঘ. বীজ সঠিক জীবনীশক্তিসম্পন্ন হয়
২৩। কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
ক. কন্দ খ. স্টোলন
গ. রাইজোম ঘ. অফসেট
২৪। বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. পাথরকুচি খ. ফণীমনসা
গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু
২৫। ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?
ক. বৃতি খ. দল
গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর
২৬। ফল ও বীজ উত্পাদনের পূর্বশর্ত কোনটি?
ক. নিষেক খ. পরাগায়ন
গ. পুংগ্যামেট সৃষ্টি
ঘ. স্ত্রী গ্যামেট সৃষ্টি।

অধ্যায়-৫
১। কোন হরমোন পাতায় উত্পন্ন হয়?
ক. জিবরেলিন খ. ফ্লোরিজেন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
২। আগাছা দমনে কোনটি ব্যবহূত হয়?
ক. অক্সিন খ. জিবরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. অ্যাবসিসিক এসিড।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ ২১ গ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।
অধ্যায়-৫
১. খ ২. ক।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও
কলেজ, ঢাকা