বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৩। ইথিলিনের কাজ কী?
ক. ফল পাকানো
খ. উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি
গ. ফল ঝরে পড়া রোধ
ঘ. বীজের সুপ্তাবস্থা কাটানো
৪। নিউরনের সঙ্গে কোনটির সম্পর্ক আছে?
ক. স্নায়ুতন্ত্র খ. শ্বসনতন্ত্র
গ. রেচনতন্ত্র ঘ. কঙ্কালতন্ত্র
৫। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. শুক্রাণু খ. নিউরন
গ. অ্যাক্সন ঘ. পেশিকোষ
৬। একটি নিউরনের কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৭। স্নায়ুতাড়না পরিবহনের মাধ্যম কোনটি?
ক. মেরুরজ্জু খ. গুরু মস্তিষ্ক
গ. লঘু মস্তিষ্ক ঘ. সাইন্যাপস
৮। কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র?
ক. পলস খ. মেডুলা
গ. মস্তিষ্ক ঘ. প্রান্তীয় রজ্জু
৯। কোনটি মস্তিষ্কের বোঁটাস্বরূপ?
ক. পনস খ. সেরিব্রাম
গ. শ্বেত পদার্থ ঘ. মেডুলা
১০। আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক. চর্ম খ. বৃক্ক গ. যকৃত্ ঘ. ফুসফুস
১১। শাখা কলমে মূল সৃষ্টি করে—
i. অক্সিন ii. জিবরেলিন iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৩। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাই-অক্সাইড থাকে?
ক. দুই ভাগ খ. চার ভাগ
গ. ছয় ভাগ ঘ. আট ভাগ
১৪। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
ক. বৃক্ক খ. ত্বক গ. নাক ঘ. পায়ু
১৫। কোনটি হরমোন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
ক. অক্সিন খ. জিবরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. অ্যাবসিসিক অ্যাসিড
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায় এটির ডগাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। অর্পা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতরের দিকে এনে দিলেও এরা জানালার দিকে ধাবিত হয়।
১৬। অর্পার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়?
ক. বাতাস খ. জলীয়বাষ্প
গ. আলো ঘ. তাপ
১৭। অর্পার মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে—
i. অ্যাবসিসিক অ্যাসিড
ii. সাইটোকাইনিন
iii. জিবরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও
কলেজ, ঢাকা