বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১৪। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গিনি ও পালক পরীক্ষাটি কে করেন?
ক. আর্কিমিডিস খ. গ্যালিলিও
গ. ডালটন ঘ. নিউটন
১৫. অভিকর্ষজ ত্বরণের প্রভাব—
ক. ভারী বস্তুর ওপর কম
খ. হালকা বস্তুর ওপর বেশি
গ. উভয় বস্তুর ওপর সমান
ঘ. কোনো বস্তুর ওপরই নেই
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

১৬। B বস্তুটির ওজন কত?
ক. ৬ নিউটন খ. ৯.৮ নিউটন
গ. ১৫.৮ নিউটন ঘ. ৫৮.৮ নিউটন
১৭। A ও B বস্তু দুটির ওজনের পার্থক্য কত?
ক. ৩.৯২ নিউটন খ. ৫৪.৮৮ নিউটন
গ. ৫৮.৮ নিউটন ঘ. ৬২.৭২ নিউটন
১৮। গাছ থেকে পাকা ফল মাটিতে পড়ার কারণ কী?
ক. ভর খ. বেগ গ. শক্তি ঘ. অভিকর্ষ বল
১৯। পৃথিবীতে কোনো বস্তুর ভর ৬০ কেজি চাঁদে এর ওজন কত?
ক. ৯.৮ নিউটন খ. ৯৮ নিউটন
গ. ৫৮৮ নিউটন ঘ. ৯৮০ নিউটন
২০। সূর্য, কোনো গ্রহ বা উপগ্রহের মহাকর্ষ বল নির্ভর করবে—
i. ভরের ওপর ii. দূরত্বের ওপর
iii. ব্যাসার্ধের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। মহাকর্ষ বল কে আবিষ্কার করেন?
ক. আইজাক নিউটন খ. গ্যালিলিও
গ. টাইকো ব্রাহে ঘ. জেহাননেস কেপলার
২২। পৃথিবীর ভরের চেয়ে সূর্যের ভর প্রায় কত গুণ বেশি?
ক. ১,৩০,০০০ গুণ খ. ২,৩০,০০০ গুণ
গ. ৩,৩০,০০০ গুণ ঘ. ৪,৩০,০০০ গুণ
২৩। জ্যোতির্বিদ জেহাননেস কেপলার কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. জার্মানি খ. ডেনমার্ক গ. রাশিয়া ঘ. ইংল্যান্ড
২৪। বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত মিটার হারে বৃদ্ধি পায়?
ক. ৯.৬ মিটার খ. ৯.৭ মিটার
গ. ৯.৮ মিটার ঘ. ৯.৯ মিটার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা