বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৯
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোনো সেলুনে চুল কাটা শেষে নাপিত আমাদের পেছনে একটি আয়না ধরেন। ফলে আমরা চুল কীভাবে কাটা হয়েছে, তা দেখতে পাই।
১। আয়নাটি কী ধরনের দর্পণ?
ক. সম-উত্তল খ. সমতল
গ. উভয়তল ঘ. উত্তল
২। আলোর এ ক্ষেত্রে কতববার প্রতিফলন ঘটে?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
৩। ঘরের দেয়ালে আপতিত আলোর—
i. কিছু অংশ শোষিত হয়
ii. কিছু অংশ প্রতিফলিত হয়
iii. অনিয়মিত প্রতিফলন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কোনো বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে, তাহলে তাকে কী বলে?
ক. শোষণ খ. প্রতিফলন
গ. প্রতিসরণ ঘ. বিশ্লেষণ
৫। যে পৃষ্ঠ যত বেশি মসৃণ, তা তত বেশি আলো কী করে?
ক. প্রতিসরিত খ. বিচ্ছুরিত
গ. প্রতিফলিত ঘ. বিক্ষিপ্ত
৬। রাতের বেলা অন্ধকারে আমরা দেখতে পাই না, কারণ—
ক. চোখের নিজস্ব আলো আছে
খ. চোখের নিজস্ব আলো নেই
গ. সব আলো প্রতিফলিত হয়
ঘ. চোখ থেকে আলো এসে বস্তুতে পড়ে
৭। কোনো পৃষ্ঠে আলোর পতনকে কী বলে?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ
গ. শোষণ ঘ. আপতন
৮। কোনটি আলোক বিন্দুকে বিভিন্ন রঙে বিভক্ত করে?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ
গ. বিক্ষেপণ ঘ. শোষণ
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
একটি আলোক রশ্মি ৩০হ্ন কোণে একটি সমতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের সূত্রানুসারে প্রতিফলিত হলো।
৯। উদ্দীপকে আলোক রশ্মি কত কোণে দর্পণ থেকে প্রতিফলিত হবে?
ক. ২০হ্ন খ. ৩০হ্ন গ. ৪০হ্ন ঘ. ৪৫হ্ন
১০। উদ্দীপকের প্রদত্ত দর্পণে—
i. আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তর হয়
ii. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
iii. প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কী বলে?
ক. প্রতিসরণ কোণ খ. প্রতিফলন কোণ
গ. আপতন কোণ ঘ. বিচ্ছুরণ কোণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর