বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১৭। রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
১৮। রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে কী থাকা প্রয়োজন?
ক. আকর্ষণ খ. বিকর্ষণ
গ. প্রবল আকর্ষণ ঘ. প্রবল বিকর্ষণ
১৯। AgNO3 + Nacl  Agcl + NaNo3— বিক্রিয়াটি কী ধরনের?
ক. দহন খ. প্রশমন গ. বিনিময় ঘ. প্রতিস্থাপন
২০। Mgco3 যৌগটিতে co3-এর যোজনী কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২১। শুষ্ক কোষে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. লোহার গুড়া খ. অ্যামোনিয়ান ক্লোরোইড
গ. ম্যাগনেশিয়াম ক্লোরাইড
ঘ. সালফার ডাই-অক্সাইড
২২। শুষ্ক কোষের বাইরের চোঙাটি কিসের তৈরি?
ক. জিংক খ. কপার গ. ব্রোঞ্জ ঘ. সিলভার
২৩। শুষ্ক কোষের মাঝে বসানো দণ্ডটি কিসের?
ক. কার্বন খ. পটাসিয়াম
গ. সোডিয়াম ঘ. ক্যালসিয়াম
২৪। চুনে কোনটি যোগ করলে তাপ উত্পন্ন হয়?
ক. অক্সিজেন খ. পানি
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
২৫। কোনটি তড়িত্ বিশ্লেষ্য?
ক. গ্লুকোজ খ. অকটেন
গ. পেট্রল ঘ. অ্যাসিড মিশ্রিত পানি
২৬। চিনি বা গ্লুকোজ হচ্ছে—
ক. তড়িত্ বিশ্লেষ্য খ. তড়িত্ অবিশ্লেষ্য
গ. অ্যাসিড ঘ. ক্ষার
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল। অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করল। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ করল।
২৭। বিকারে উল্লিখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে?
ক. দাহন তাপ খ. প্রশমন তাপ
গ. সংযোজন তাপ ঘ. প্রতিস্থাপন তাপ
২৮। উদ্দীপকে উল্লিখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উত্পন্ন হবে—
i. ক্যালসিয়াম অ্যাসিটেট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. খ।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা