বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৯
২৬। অনুজ্জ্বল বস্তু কোনটি?
ক. যার নিজের কোনো আলো নেই
খ. যে আলো শোষণ করে
গ. যে আলোর প্রতিসরণ ঘটায়
ঘ. যার নিজের আলো আছে
২৭। কোন বস্তু দৃশ্যমান হতে হলে আলোক রশ্মিকে প্রথমে বস্তুর ওপর কী হতে হবে?
ক. আলো আপতিত খ. আলো প্রতিসরিত
গ. আলো প্রতিফলিত
ঘ. আলো সমকোণে আপতিত
২৮। ‘আলো ছাড়া কোনো কিছু দেখা সম্ভব নয়’—উক্তিটি কতটুকু গ্রহণযোগ্য?
ক. আংশিক সত্যি
খ. আংশিক মিথ্যা
গ. অযৌক্তিক ঘ. সম্পূর্ণ যৌক্তিক
২৯। যেকোনো কালো বস্তুর ধর্ম কী?
ক. আলো কম শোষণ করে
খ. আলো বেশি শোষণ করে
গ. আলো প্রতিফলন করে
ঘ. আলো প্রতিসরিত করে
৩০। উজ্জ্বল বস্তু—
i. কাঠের টুকরা, সূর্য
ii. সূর্য, তারা
iii. জোনাকি পোকা, বৈদ্যুতিক বাল্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। কোন ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি সমান্তরাল নয়?
ক. প্রতিফলণে খ. প্রতিসরণে
গ. বিক্ষিপ্ত প্রতিফলনে
ঘ. নিয়মিত প্রতিফলনে
৩২। বেশি উজ্জ্বল বস্তু কোনটি?
ক. কাঠখণ্ড খ. স্টিলের থালা
গ. প্লাস্টিকের থালা ঘ. কাগজের পাতা
৩৩। বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি উভয়ই সমান্তরাল
খ. আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল নয়, প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল
গ. আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল, প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল নয়
ঘ. আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল নয়
৩৪। পেরিস্কোপে সংঘটিত আলোকীয় ঘটনার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. আপতন কোণ ৯০ ডিগ্রি
খ. প্রতিফলন কোণ ৬০ ডিগ্রি
গ. ৯০ ডিগ্রি কোণে বিসরণ ঘটে
ঘ. ঘটনাটি একবার ঘটে।
৩৫। নিচের কোনটিতে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যাবে?
ক. পানির পৃষ্ঠে খ. সাধারণ কাচে
গ. স্টিলের প্লেটে ঘ. দর্পণে
৩৬। আপতন কোণ বলতে কোনটিকে বোঝানো হয়?
ক. আপতিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের মধ্যবর্তী কোণ
খ. প্রতিফলিত রশ্মি ও দর্পণের মধ্যবর্তী কোণ
গ. প্রতিফলিত রশ্মি ও আপতিত রশ্মি মধ্যবর্তী কোণ
ঘ. আপতিত রশ্মি ও দর্পণের মধ্যবর্তী কোণ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৭. গ ৩৫. ঘ ৩৬. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর